‘হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা প্রমাণ করতে পারে নি ভারত’
https://parstoday.ir/bn/news/world-i33608-হামলায়_পাকিস্তানের_জড়িত_থাকার_কথা_প্রমাণ_করতে_পারে_নি_ভারত’
কাশ্মিরের উরি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ভারত। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০১৭ ১৬:১৩ Asia/Dhaka
  • উরি ঘাঁটিতে হামলা (ফাইল ফটো)
    উরি ঘাঁটিতে হামলা (ফাইল ফটো)

কাশ্মিরের উরি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার কথা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে ভারত। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন এ খবর দিয়েছে।

পত্রিকাটি বলেছে, উরি হামলার পর ভারত হামলাকারীদেরকে পাকিস্তানের নাগরিক বলে যে দাবি করেছি তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। এখন ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ বিষয়টি বন্ধের জন্য একটি রিপোর্ট দিতে যাচ্ছে। এক্সপ্রেস ট্রিবিউন বলছে- এনআইএ’র এ সিদ্ধান্তের মাধ্যমে নয়াদিল্লির দাবি মারাত্মকভাবে ভিত্তিহীন ছিল বলে প্রমাণিত হচ্ছে।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল, গত বছরের ১৮ সেপ্টেম্বর সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সন্ত্রাসীরা ভারতের উরি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং এ বিষয়ে তাদের হাতে প্রমাণ রয়েছে। এর কয়েকদিন পর ভারতে পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিতকে তলব করে তাকে জানানো হয়েছিল যে, ফয়সাল হোসেন ও আহসান খুরশিদ নামে দুই ব্যক্তি অস্ত্রধারী চার সন্ত্রাসীকে ভারতে অনুপ্রবেশে সহায়তা করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬