যৌথ অভিযানে আফগানিস্তানের দায়েশ নেতা নিহত: দাবি করল পেন্টাগন
https://parstoday.ir/bn/news/world-i37036-যৌথ_অভিযানে_আফগানিস্তানের_দায়েশ_নেতা_নিহত_দাবি_করল_পেন্টাগন
আফগানিস্তান এবং মার্কিন সেনাদের যৌথ অভিযানে দেশটির তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের নেতা নিহত হয়েছে বলে ধারণা ব্যক্ত করেছে পেন্টাগন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৭ ১১:৫৭ Asia/Dhaka
  • যৌথ অভিযানে আফগানিস্তানের দায়েশ নেতা নিহত: দাবি করল পেন্টাগন

আফগানিস্তান এবং মার্কিন সেনাদের যৌথ অভিযানে দেশটির তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের নেতা নিহত হয়েছে বলে ধারণা ব্যক্ত করেছে পেন্টাগন।

এ অভিযানে দুই মার্কিন সেনা নিজ পক্ষের গুলিতে নিহত হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নানগারহার প্রদেশে বুধবার এবং বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়েছে। অভিযানের লক্ষ্য ছিল আবদুল হাসিব এবং পেন্টাগন তাকে আফগানিস্তানের দায়েশ নেতা হিসেবে চিহ্নিত করেছে।

অভিযানে মার্কিন ৫০ এবং আফগানিস্তানের ৪০ কমান্ডো অংশ নিয়েছিল। মোহমান্দ উপত্যকায় কমান্ডো বাহিনীকে হেলিকপ্টারে করে নামিয়ে দেয়া হয়। নামার পরই তারা প্রচণ্ড গুলিবর্ষণের মুখে পড়েছিল।  

অবশ্য পেন্টাগন মুখপাত্র জেফ ডেভিস বলেন, অভিযানে আবদুল হাসিব হয়ত নিহত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পার্সটুডে/মূসা রেজা/২৯