মার্কিন সামরিক আধিপত্যের জন্য চ্যালেঞ্জ রাশিয়া-চীন: হুঁশিয়ারি ম্যাটিসের
https://parstoday.ir/bn/news/world-i40110-মার্কিন_সামরিক_আধিপত্যের_জন্য_চ্যালেঞ্জ_রাশিয়া_চীন_হুঁশিয়ারি_ম্যাটিসের
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া এবং চীন প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে আমেরিকার সামরিক আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে উঠছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৭ ১৮:১৯ Asia/Dhaka
  • মার্কিন সামরিক আধিপত্যের জন্য চ্যালেঞ্জ রাশিয়া-চীন: হুঁশিয়ারি ম্যাটিসের

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া এবং চীন প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে আমেরিকার সামরিক আধিপত্যের বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে উঠছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিটিতে দেয়া সাক্ষ্যে এ সব হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। প্রতিরক্ষা বাজেট ২০১৮ বরাদ্দ সংক্রান্ত আবেদনকে কেন্দ্র করে এ সাক্ষ্য দেন তিনি।

বৃহৎ শক্তির প্রতিযোগিতায় রাশিয়া ফিরে এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন, আগের চেয়ে আরো আগ্রাসী হয়ে উঠেছে মস্কো। অন্যদিকে আরো আত্মবিশ্বাসী চীন আন্তর্জাতিক ব্যবস্থাকে হামলার মুখে ঠেলে দিয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রযুক্তি ক্ষেত্রে রাশিয়া ও চীনের অগ্রগতির সঙ্গে সঙ্গে সাগর, ভূমি এবং আকাশে মার্কিন আধিপত্য হুমকির মুখে পড়েছে। এ ছাড়া,  আমেরিকার সঙ্গে ইতিবাচক সম্পর্কের কোনো লক্ষণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে দেখা যাচ্ছে না বলেও জানান তিনি। তিনি বলেন, আমেরিকার সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বী থাকার পথকেই তিনি বেছে নিয়েছেন।#  

পার্সটুডে/মূসা রেজা/১৩