তালেবান সন্ত্রাসীরা জানান দিল 'তারা এখনো সক্ষম'
https://parstoday.ir/bn/news/world-i48047-তালেবান_সন্ত্রাসীরা_জানান_দিল_'তারা_এখনো_সক্ষম'
আফগাানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক জোনে উগ্র তালেবানের হামলায় অন্তত চারজন নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে। কাবুলের গ্রিনজোনে আজকের (মঙ্গলবার) হামলার মাধ্যমে তালেবান প্রমাণ দিল যে, তারা এখনো রাজধানীর কেন্দ্রস্থলে হামলা চালাতে সক্ষম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ১৭:৫৬ Asia/Dhaka
  • কাবুলে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা
    কাবুলে সন্ত্রাসীদের আত্মঘাতী হামলার পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা

আফগাানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক জোনে উগ্র তালেবানের হামলায় অন্তত চারজন নিহত ও এক ডজনের বেশি মানুষ আহত হয়েছে। কাবুলের গ্রিনজোনে আজকের (মঙ্গলবার) হামলার মাধ্যমে তালেবান প্রমাণ দিল যে, তারা এখনো রাজধানীর কেন্দ্রস্থলে হামলা চালাতে সক্ষম।

আফগান পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বলেছে, কাবুলের কঠোর নিরাপত্তাবেষ্টিত আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিরা অফিস শেষে বাসায় যাওয়ার জন্য যখন মন্ত্রণালয় থেকে বের হচ্ছিলেন তখন সেখানে ১২ থেকে ১৫ বছরের এক কিশোর আত্মঘাতী বোমা হামলা চালায়।

কাবুলে হামলার পরের অবস্থা

একজন প্রত্যক্ষদর্শী ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, বোমা হামলার পর বহু হতাহত ব্যক্তিকে রক্তের মধ্যে পড়ে থাকতে দেখা যায় তবে সেখান থেকে তাদেরকে উদ্ধারের কেউ ছিল না। পরে পুলিশের পিকআপ ও অ্যাম্বুলেন্স নিয়ে এসব মানুষকে উদ্ধার করা হয়। কাবুলের যে এলাকায় আজ হামলা হয়েছে সেখানে বহু দেশের দূতাবাস রয়েছে। এছাড়া, বহু আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংস্থার কার্যালয় রয়েছে।

এর আগে, গত ২১ অক্টোবর কাবুলে বোমা হামলা হয়। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছিল।#    

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১