দোষীদের শাস্তির আওতায় আনুন: মিয়ানমারকে নিরাপত্তা পরিষদ
https://parstoday.ir/bn/news/world-i57072-দোষীদের_শাস্তির_আওতায়_আনুন_মিয়ানমারকে_নিরাপত্তা_পরিষদ
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য দেশটির সরকারে প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১০, ২০১৮ ০৯:৫৯ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার জন্য দেশটির সরকারে প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেছে, মিয়ানমারের ঘটনাবলী বিশেষ করে নারীদের ওপর পরিচালিত ধর্ষণ, হত্যা এবং শিশুদের ওপর সংঘটিত সহিংতার বিষয়ে স্বচ্ছ তদন্ত করা দরকার। পাশাপাশি ভয়াবহ সহিংসতার শিকার রাখাইন রাজ্যে মানবিক ত্রাণ পাঠানোর সুযোগ দেয়ার ওপর গুরুত্বারোপ করেছে পরিষদ। মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনও নিরাপত্তা পরিষদের এ বিবৃতিতে সই করেছে।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমান

জাতিসংঘের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা সরেজমিনে ঘুরে দেখার কয়েকদিন পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ বিবৃতি প্রকাশ করল। মিয়ানমারের সামরিক বাহিনী ও উগ্রবাদী বৌদ্ধদের সহিংসতা, গণহত্যা, ধর্ষণসহ নানা নির্যাতনের মুখে মিয়ানমারে নিজ বাসভূমি ছেড়ে অন্তত সাত লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পাহাড়ের ঢালে আশ্রয় নেয়া এসব মানুষের জীবনে আসন্ন বর্ষা মৌসুমে দুর্বিষহ ভোগান্তি নেমে আসবে বলে আশংকা করা হচ্ছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০