পাকিস্তানেও ইরানের মতো ইসলামি বিপ্লব দরকার: জামায়াতে ইসলামির আমির
https://parstoday.ir/bn/news/world-i69954-পাকিস্তানেও_ইরানের_মতো_ইসলামি_বিপ্লব_দরকার_জামায়াতে_ইসলামির_আমির
পাকিস্তান জামায়াতে ইসলামির আমির ও সিনেটর সিরাজুল হক বলেছেন, ইরানের মতো ইসলামি বিপ্লব চায় পাকিস্তানি জনগণ। পেশোয়ার শহরে এক সভায় তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৯, ২০১৯ ১১:১৪ Asia/Dhaka
  • সিরাজুল হক
    সিরাজুল হক

পাকিস্তান জামায়াতে ইসলামির আমির ও সিনেটর সিরাজুল হক বলেছেন, ইরানের মতো ইসলামি বিপ্লব চায় পাকিস্তানি জনগণ। পেশোয়ার শহরে এক সভায় তিনি এ কথা বলেন।

সিরাজুল হক আরও বলেন, বিশ্বে এ পর্যন্ত অনেক বিপ্লব হয়েছে কিন্তু একমাত্র ইরানের ইসলামি বিপ্লবই তার প্রকৃত অবস্থান ধরে রাখতে পেরেছে এবং ইরানি জাতির জন্য বড় বড় সাফল্য এনে দিয়েছে। 

পাকিস্তান জামায়াতে ইসলামির প্রধান বলেন, পাকিস্তানেও কুরআন ও ইসলাম ভিত্তিক ব্যবস্থা চালু করতে হবে। ব্রিটেনের রেখে যাওয়া ঔপনিবেশিক আইন পরিবর্তন করে ইসলামি আইন বাস্তবায়ন করতে হবে। 

ইসলামের ভিত্তিতে পাকিস্তানের মানুষকে জীবন পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান সিরাজুল হক।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯