পূর্ব ইউরোপে ন্যাটোর তৎপরতা জোরদারের আহ্বান
https://parstoday.ir/bn/news/world-i7000-পূর্ব_ইউরোপে_ন্যাটোর_তৎপরতা_জোরদারের_আহ্বান
পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। ইউরোপের প্রতি রাশিয়ার কথিত ‘হুমকির’ মোকাবেলায় এ পদক্ষেপের আহ্বান জানানো হয়। স্লোলভেনিয়ার রাজধানী ব্রাটিস্লাভা’তে গ্লোবসেক নিরাপত্তা ফোরামের বাৎসরিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৬, ২০১৬ ১১:৩৮ Asia/Dhaka
  • পূর্ব ইউরোপে ন্যাটোর তৎপরতা জোরদারের আহ্বান

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন। ইউরোপের প্রতি রাশিয়ার কথিত ‘হুমকির’ মোকাবেলায় এ পদক্ষেপের আহ্বান জানানো হয়। স্লোলভেনিয়ার রাজধানী ব্রাটিস্লাভা’তে গ্লোবসেক নিরাপত্তা ফোরামের বাৎসরিক সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

পোল্যান্ডের উইতোল্ড ওয়াজজিতোস্কি দাবি করেন, তার ভাষায়, ন্যাটোভুক্ত নানা দেশের সেনা উপস্থিতি রাশিয়াকে পরাজিত করার প্রতীক হয়ে উঠবে। তিনি আরো বলেন, জুলাইয়ে ওয়ারশ’তে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে এ ভাবে সেনা মোতায়েনের সংখ্যা নিয়ে আলোচনা করা যেতে পারে।

একই সঙ্গে মস্কো এবং ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশ সন্ত্রাসীগোষ্ঠীর মধ্যে তুলনা করেন তিনি। তার ভাষায় ইউরোপ বাস্তব এবং বাস্তব নয় এমন হুমকির মুখে রয়েছে। রাশিয়ার তৎপরতাকে বাস্তব হুমকি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এতে ইউরোপের দেশগুলো ধ্বংস হয়ে যেতে পারে।#

মূসা রেজা/১৬