পাকিস্তানের মসজিদে হামলা: নিহতদের মধ্যে তালেবান নেতার ভাই রয়েছেন
https://parstoday.ir/bn/news/world-i72885-পাকিস্তানের_মসজিদে_হামলা_নিহতদের_মধ্যে_তালেবান_নেতার_ভাই_রয়েছেন
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে ইমামসহ যে চার ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের এক নেতার ভাই রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০১৯ ২০:০৭ Asia/Dhaka
  • মসজিদে বিস্ফোরণের পর অবস্থা
    মসজিদে বিস্ফোরণের পর অবস্থা

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদে বোমা বিস্ফোরণে ইমামসহ যে চার ব্যক্তি নিহত হয়েছে তার মধ্যে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের এক নেতার ভাই রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

শুক্রবার প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ২৫ কিলোমিটার দূরের ওই মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

আফগান যুদ্ধের অবসানের জন্য যখন আমেরিকা ও তালেবানেরে মধ্যে শান্তি আলোচনা চলছে তখন এ হামলা হলো। এ হামলা শান্তি আলোচনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

বোমা বিস্ফোরণের সময় তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদেরর ছোট ভাই হাফিজ আহমাদুল্লাহ নিহত হন। যদিও তখন হাইবাতুল্লাহ সেখানে ছিলেন না। নাম প্রকাশ না করার শর্তে এক তালেবান নেতা বলেন, “আমরা এক বোমা বিস্ফোরণে নেতা শেখ হাইবাতুল্লাহর ছোট ভাইকে হারিয়েছি। এ ঘটনায় আখুন্দজাদার ছেলেও আহত হয়েছেন বলে অপর এক সূত্র জানায়।”# 

পার্সটুডে/এসআইবি/১৮