নানা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাতে প্রস্তুত ইরান ও বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/world-i73376-নানা_ইস্যুতে_ঐক্যবদ্ধভাবে_চেষ্টা_চালাতে_প্রস্তুত_ইরান_ও_বাংলাদেশ
মুসলিম বিশ্বের নানা ক্ষেত্রে ঐক্যবন্ধ প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও বাংলাদেশ। আজ (বুধবার) ঢাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এক বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ১৮:৩৭ Asia/Dhaka
  • নানা ইস্যুতে ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাতে প্রস্তুত ইরান ও বাংলাদেশ

মুসলিম বিশ্বের নানা ক্ষেত্রে ঐক্যবন্ধ প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও বাংলাদেশ। আজ (বুধবার) ঢাকায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এক বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

তারা বলেন, মুসলিম দেশগুলোর আন্তঃসংসদীয় ইউনিয়ন বা আইআইপিইউসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে বাংলাদেশ ও ইরান নানা ইস্যুতে ঐক্যবদ্ধ চেষ্টা জোরদার করতে পারে।

বাংলাদেশের স্পিকার ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যে জাতীয় মুদ্রার ব্যবহার এবং আধুনিক প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

এর আগে আজই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল সকালে ঢাকায় অনুষ্ঠেয় ভারত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলনেও অংশ নেবেন ড. জারিফ।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।