আফগানিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক চায় বলে ঘোষণা দিল চীন
চীন বলেছে, আফগানিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপন করতে চায় বেইজিং। দেশটি যখন মার্কিন নেতৃত্বাধীন দখলের আওতায় রয়েছে তখন এ বক্তব্য দিল চীন। বেইজিং সফররত আফগান প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মদ হানিফ আতমারের সঙ্গে চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের সদস্য ফ্যাং ফেনগুই’এর সাক্ষাৎকারে এ কথা বলা হয়েছে। চীনা সামিরক বাহিনীকে নিয়ন্ত্রণ করে দেশটির কেন্দ্রীয় সামরিক কমিশন।
২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তানে যুদ্ধ অভিযানের সমাপ্তি ঘটিয়েছে মার্কিন নেতৃত্বাধীন মিশন। এ ছাড়া, বেশির ভাগ বিদেশি সেনাও দেশটি থেকে প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এ ভাবে সেনা প্রত্যাহারের ফলে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করার ইচ্ছা চীনের নেই বলেও ঘোষণা করা হয়েছে।
অবশ্য তালেবান আবার আফগানিস্তানে ফিরে আসার প্রাণপণে চেষ্টা করে চলেছে। এ সত্ত্বেও আফগানিস্তান পুনর্গঠনে ব্যাপক বাণিজ্যিক ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে চীন।
এদিকে চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান জিয়ানজু’র সঙ্গে সাক্ষাৎ করেছেন আতমার। এ সাক্ষাতের সময়ে সন্ত্রাস বিরোধী তৎপরতা নিয়ে তারা আলাপ-আলোচনা করেছেন।#
মূসা রেজা/২১