পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i77260-পাকিস্তান_সংসদের_যৌথ_অধিবেশনে_ভাষণ_দেবেন_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। তুর্কি প্রেসিডেন্টের ভাষণ দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। তিনি জানান, বিভিন্ন ইস্যুতে সংসদের কয়েকজন নেতার সঙ্গেও বৈঠক করবেন এরদোগান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ১৮:৫৫ Asia/Dhaka
  • ইমরান খান (বামে) ও এরদোগান
    ইমরান খান (বামে) ও এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আগামী ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। তুর্কি প্রেসিডেন্টের ভাষণ দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার। তিনি জানান, বিভিন্ন ইস্যুতে সংসদের কয়েকজন নেতার সঙ্গেও বৈঠক করবেন এরদোগান।

গত মঙ্গলবার জানানো হয়েছিল যে, তুরস্কের প্রেসিডেন্ট আগামী ১৩ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবেন।

এদিকে, তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রেসিডেন্ট এরদোগানের আসন্ন এই সফর ইসলামাবাদ এবং আঙ্কারার সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

পাক সংসদ

ইমরান খান আশা করেন, এরদোগানের সফরের মধ্যদিয়ে পাকিস্তানের বাণিজ্য খাতে নানা ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি হবে। দু দেশের মধ্যকার বাণিজ্যকে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান ইমরান খান। তিনি বলেন, পাকিস্তানের খনিসহ বিভিন্ন খাতে তুরস্ক সহযোগিতা করতে পারে।#

পার্সটুডে/এসআইবি/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।