মানবাধিকার ইস্যুতে আমেরিকাকে ধরার এখনই উপযুক্ত সময়: ইরান
https://parstoday.ir/bn/news/world-i80763-মানবাধিকার_ইস্যুতে_আমেরিকাকে_ধরার_এখনই_উপযুক্ত_সময়_ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবাধিকার ইস্যুতে অবশ্যই জবাবদিহি করতে হবে, জবাবদিহিতায় বাধ্য করার এখনই উপযুক্ত সময়। এ কথা বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৮, ২০২০ ১০:৫৯ Asia/Dhaka
  • ফ্লয়েডকে হাঁটু দিয়ে চেপে হত্যা করা  হচ্ছে
    ফ্লয়েডকে হাঁটু দিয়ে চেপে হত্যা করা হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রকে মানবাধিকার ইস্যুতে অবশ্যই জবাবদিহি করতে হবে, জবাবদিহিতায় বাধ্য করার এখনই উপযুক্ত সময়। এ কথা বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সরকার নিজ দেশের ভেতরে এবং দেশের বাইরে মানবাধিকার লংঘন অব্যাহত রেখেছে। মার্কিন সরকারকে এ বিষয়ে জবাবদিহিতার সম্মুখীন করতে এখনই গোটা বিশ্বকে সোচ্চার হতে হবে। বিশ্বের সব দেশকে এ বিষয়ে সোচ্চার হতে বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।

মার্কিন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল যে জরুরি বৈঠক আহ্বান করেছে তার প্রতি সমর্থন জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সিস্টেমেটিক বর্ণবাদ এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি নির্যাতন ও হিংস্রতা চলছে। এসবই হচ্ছে মার্কিন সরকারের নানা অপরাধযজ্ঞের ছোট্ট দৃষ্টান্ত। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সাম্প্রতিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে এসব মন্তব্য করা হয়েছে।

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বড় শহর মিনিয়াপলিসে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নির্মমভাবে নিহত হন।ফ্লয়েডের হত্যাকাণ্ডের জেরে গত প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে। দেশটির ওয়াশিংটন, নিউ ইয়র্ক, পোর্টল্যান্ড, লস অ্যাঞ্জেলসসহ বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে হাজার হাজার প্রতিবাদকারী আহত ও বন্দি হয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।