সোচিতে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু করল ইরান, রাশিয়া ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i87546-সোচিতে_সিরিয়া_বিষয়ক_শান্তি_আলোচনা_শুরু_করল_ইরান_রাশিয়া_ও_তুরস্ক
রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্ক। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির কারণে কয়েক মাস স্থগিত থাকার পর এ আলোচনা আবার শুরু হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ১৬:০৫ Asia/Dhaka
  • সোচিতে সিরিয়া বিষয়ক বৈঠক
    সোচিতে সিরিয়া বিষয়ক বৈঠক

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী সোচি শহরে সিরিয়া বিষয়ক শান্তি আলোচনা শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্ক। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারির কারণে কয়েক মাস স্থগিত থাকার পর এ আলোচনা আবার শুরু হলো।

গতকাল (মঙ্গলবার) সোচিতে শুরু হওয়া এ বৈঠকে ইরান, রাশিয়া ও তুরস্কের সিনিয়র পর্যায়ের বিশেষজ্ঞরা অংশ নেন। এতে জাতিসংঘের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

সিরিয়ায় শান্তি প্রক্রিয়া বিষয়ক দুই দিনের এ বৈঠকে অংশ নেয়া কর্মকর্তারা সিরিয়ার সাংবিধানিক কমিটি, পুরো সিরিয়ার ওপর দামেস্ক সরকারের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলো পুনর্গঠন, সিরিয়ার উদ্বাস্তুদের ফেরা, বন্দী বিনিময় এবং মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলার উপায় নিয়ে কথা বলেন।

এ বৈঠক মূলত আস্তানা বৈঠক নামে পরিচিত। এর মাধ্যমে এ পর্যন্ত দুটি চুক্তি করা সম্ভব হয়েছে। ইরান, রাশিয়া ও তুরস্ক এ তিন দেশ আস্তানা আলোচনার মাধ্যমে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে।#

পার্সটুডে/এসআইবি/১৭