গত দুই দশকে আমরা আফগানিস্তানে অনেক ভুল করেছি: বাইডেন
https://parstoday.ir/bn/news/world-i96044-গত_দুই_দশকে_আমরা_আফগানিস্তানে_অনেক_ভুল_করেছি_বাইডেন
আফগান সরকারের পতন ও তালেবানের ক্ষমতায় আরোহন সম্পর্কে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমাদেরকে সত্য স্বীকার করতে হবে; আমেরিকা গত দুই দশকে আফগানিস্তানে বহু ভুল পদক্ষেপ গ্রহণ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০২১ ০১:২৯ Asia/Dhaka
  • গত দুই দশকে আমরা আফগানিস্তানে অনেক ভুল করেছি: বাইডেন

আফগান সরকারের পতন ও তালেবানের ক্ষমতায় আরোহন সম্পর্কে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমাদেরকে সত্য স্বীকার করতে হবে; আমেরিকা গত দুই দশকে আফগানিস্তানে বহু ভুল পদক্ষেপ গ্রহণ করেছে।

জো বাইডেন সোমবার হোয়াইট হাউজে দেয়া ওই ভাষণে আফগানিস্তানে গত ২০ বছরের মার্কিন সামরিক উপস্থিতির সময় তার দেশের অসংখ্য ভুলের কথা স্বীকার করেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য যে আমেরিকা দায়ী সেকথাও মেনে নেন জো বাইডেন।

গত দুই দশকে আফগানিস্তানের ওপর মার্কিন দখলদারিত্বের ব্যাপারে অনুশোচনা প্রকাশ করে বাইডেন বলেন, আর কিছুদিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে রাখলে সবকিছু ঠিক হয়ে যেত- এমন দাবি করে আমি আমেরিকার জনগণকে বিভ্রান্ত করতে চাই না। একইসঙ্গে আজ আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি তার এবং এখান থেকে কীভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে তার দায়িত্ব নিতেও আমি পিছপা হবো না।

আশরাফ গনি সরকারকে ক্ষমতায় ধরে রাখার সব মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে (ফাইল ছবি)

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগানিস্তানে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেজন্য আমি অত্যন্ত মর্মাহত; কিন্তু তাই বলে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত নই। তিনি বলেন, আরো বহুদিনও যদি সেনা মোতায়েন রাখা হতো এবং তারপর যেদিনই সেনা প্রত্যাহার করা হতো সেদিনই আজকের পরিস্থিতি তৈরি হতো।

এ বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে আফগানিস্তান যুদ্ধে মার্কিন বাহিনীর পরাজয়ের কথা স্বীকার করে নিলেন জো বাইডেন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করে এবং একই সময়ে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আফগান সরকারের পতন ঘটে।

ঘটে।আশরাফ গনি কোথায় গেছেন তা নিয়ে নানা জল্পনা চলছে। কেউ বলছেন তিনি তাজিকিস্তানে গেছেন, কেউ বলছেন, তিনি উজবেকিস্তান হয়ে ওমানে গেছেন এবং কেউবা বলছেন, সাবেক আফগান প্রেসিডেন্ট আমেরিকায় পালিয়ে গেছেন।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।