-
পুতিনকে হত্যা চেষ্টার খবর মিথ্যা: রাশিয়া
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৫:০২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গুপ্তহত্যার চেষ্টা করা হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছে মস্কো।
-
আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত আর্মেনিয়ার ১৩৫ সেনা নিহত
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৪:৩০আজারবাইজানের সঙ্গে গত কয়েক দিনের সীমান্ত সংঘর্ষে আর্মেনিয়ার ১৩৫ জন সেনা নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
-
যে কারণে তালেবানের ব্যাপারে আমেরিকার হঠাৎ ভিন্ন সুর
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৩:০৫আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টমাস ওয়েস্ট তালেবান সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা তালেবান কর্তৃপক্ষের সঙ্গে সংলাপে বসতে চাই এবং ওই দেশটির জনগণের সমস্যা সমাধানের জন্য তালেবানের সঙ্গে আলোচনা ও সম্পর্ক প্রতিষ্ঠা খুবই জরুরি।
-
স্থিতিশীলতা ফেরাতে একত্রে কাজ করার অঙ্গীকার পুতিন ও শি’র
সেপ্টেম্বর ১৬, ২০২২ ০৬:১৮চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, বিশ্বে বৃহৎ শক্তি হিসেবে রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করতে তার দেশ প্রস্তুত রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক সাক্ষাতে এই প্রস্তুতি ঘোষণা করেছেন জিনপিং। এ সময় পুতিন আমেরিকার এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থার সমালোচনা করেন এবং দুই নেতা বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
-
আফগানিস্তানের জন্য গঠিত তহবিলে তালেবানের সংশ্লিষ্টতা থাকবে না
সেপ্টেম্বর ১৬, ২০২২ ০৫:৫৬আমেরিকা আফগানিস্তানের সম্পদ লুট করেছে বলে মন্তব্য করেছে কাবুলের ক্ষমতাসীন তালেবান সরকার। জেনেভা-ভিত্তিক একটি তহবিল গঠন করে আফগানিস্তানের কয়েকশ কোটি ডলার অর্থ সেখানে স্থানান্তর করার যে পরিকল্পনা ওয়াশিংটন করেছে সে ব্যাপারে তালেবান এ প্রতিক্রিয়া জানাল।
-
ইরানের সঙ্গে কৌশলগত চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে: পুতিন
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৫:৩১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ (বৃহস্পতিবার) বলেছেন, ইরানের সঙ্গে সব ক্ষেত্রেই সম্পর্কের উন্নয়ন ঘটছে। কৌশলগত চুক্তিও চূড়ান্ত হতে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন। উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও'র শীর্ষ বৈঠকের অবকাশে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান পুতিন।
-
আর্মেনিয়ার ১০০ সেনার লাশ হস্তান্তরে প্রস্তুত আজারবাইজান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৫:০৫আর্মেনিয়ার একশ' সেনার মৃতদেহ হস্তান্তর করবে আজারবাইজান। দেশটির যুদ্ধবন্দি বিষয়ক সরকারি কমিশন আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ' আমরা আর্মেনিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি এবং তাদের ১০০ জন সেনার মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত আছি।'
-
পরমাণু সমঝোতা বিষয়ে বোরেলের দাবি এবং তেহরানের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৪:৫৮ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল দাবি করেছেন যে ইরানের পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিওএ-তে ফিরে যাওয়ার আলোচনা শেষ পর্যায়ে পৌঁছেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুর্ভাগ্যক্রমে আমেরিকার রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং অনেক বিষয়ে এখনও সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমরা এক ধরণের অচলাবস্থার মধ্যে রয়েছি।
-
আমেরিকা ইউক্রেন যুদ্ধে প্রকাশ্যে একটি পক্ষ: রাশিয়া
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৪:৪৭রাশিয়া বলেছে, এটি খুবই উদ্বেগের বিষয়ে যে মার্কিন সরকার প্রকাশ্য দম্ভোক্তি করছে যে, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে সফলতা এসেছে তা পেন্টাগনের সরাসরি সংশ্লিষ্টতার কারণে সম্ভব হয়েছে। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্র দুধ আনাতলি অ্যান্তোনভ গতকাল (বুধবার) এক সাক্ষাৎকারে এ বিষয়টি তুলে ধরেছেন।
-
১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে: সার্বিয়ার প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৩:৪৪সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিস বলেছেন, ১৯৪৫ সালের পর সবচেয়ে কঠিন শীতকাল আসছে এবার। এবারের শীতকাল ইউরোপের জন্য অর্থনৈতিক এবং রাজনৈতিক দুই দিক দিয়েই অত্যন্ত চ্যালেঞ্জিং হবে।