-
শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৯:০৯এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান। শেষ ওভারে নাসিম শাহের দুই ছক্কায় আফগানিস্তানকে উড়িয়ে চলমান এশিয়া কাপের ফাইনালে পা রেখেছে বাবর আজমের দল। রোববারের ফাইনালে বাবরদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
-
আলবেনিয়া কেন ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল?
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৫:৩৮সন্ত্রাসবাদের মদদদাতা আলবেনিয়া ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আজ (বুধবার) আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। ইরানবিরোধী হাজার হাজার সন্ত্রাসীকে আশ্রয় দিয়েছে আলবেনিয়ার সরকার।
-
তাইওয়ানের সঙ্গে দ্রুত সামরিক চুক্তি বাতিল করুন: আমেরিকাকে চীন
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৫:১১স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে চরম আপত্তি জানিয়ে চীন বলেছে, যত দ্রুত সম্ভব এই অস্ত্র চুক্তি বাতিল করতে হবে।
-
রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র বলতে নারাজ বাইডেন
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৩:৫৬হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন-পিয়ের গতকাল (মঙ্গলবার) বলেছেন, রাশিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসাবে চিহ্নিত না করার সিদ্ধান্তে অটল বাইডেন। তিনি সুস্পষ্ট করে বলেছেন- এটা সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শক্তিশালী কিংবা কার্যকর কোনো উপায় নয়।
-
যুদ্ধে রাশিয়া কিছুই হারায় নি, কিছু হারাবেও না: পুতিন
সেপ্টেম্বর ০৭, ২০২২ ১৩:০২রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, চলমান যুদ্ধ থেকে আরও শক্তিশালী সার্বভৌমত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে রাশিয়া। পুতিন বলেন, তিনি নিশ্চিত এই যুদ্ধে রাশিয়া কিছুই হারায় নি এবং কিছুই হারাবেও না।
-
তুরস্কের ধৈর্য শেষ হয়ে আসছে: এরদোগান
সেপ্টেম্বর ০৭, ২০২২ ০৬:০৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, এজিয়ান সাগরের দ্বীপগুলো ব্যবহার করে গ্রিস তুরস্কের সামরিক বিমানগুলোকে হয়রানি করছে কিন্তু এই ধরনের তৎপরতা তুরস্ক দীর্ঘদিন যাবত সহ্য করবে না। গ্রিসের এ ধরনের আচরণের কারণে আংকারার ধৈর্য শেষ হয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
-
চলমান যৌথ সামরিক মহড়া পরিদর্শন করলেন রুশ প্রেসিডেন্ট
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৪:৫৪চীন-ভারতসহ কয়েকটি মিত্র দেশের সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়া পরিদর্শন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ (মঙ্গলবার) এ কথা জানিয়েছেন। ভস্তক-২০২২ নামের এই সামরিক মহড়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর।
-
রাশিয়া অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতায় ভুগছে বলে ধারণা আমেরিকার
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৪:০০উত্তর কোরিয়ার কাছ থেকে রাশিয়া কামানের গোলা ও রকেট কিনছে বলে দাবি করেছে আমেরিকা। এ থেকে ওয়াশিংটন ধারণা করছে, রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে অব্যাহতভাবে মারাত্মক অস্ত্র ও গোলাবারুদের স্বল্পতায় ভুগছে।
-
আজারবাইজানে প্রতিরক্ষা মেলায় নানা অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করবে ইরান
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৩:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইলেকট্রনিক শিল্প সংস্থা 'সা-ইরান' এর প্রধান রিয়ার অ্যাডমিরাল রাস্তেগারি বলেছেন, আজারবাইজানের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় নিজস্ব প্রযুক্তির বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হবে। বাকুতে আয়োজিত এই মেলার নাম দেওয়া হয়েছে 'এডেক্স'।
-
পুতিন-জেলেনস্কির বৈঠকের ব্যাপারে শর্ত জানালো রাশিয়া
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১২:৫৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের ব্যাপারে শর্তের কথা জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠক হতে হলে নিশ্চিত চুক্তির খসড়া কপি প্রস্তুত করতে হবে যা তারা বৈঠকের পর সই করবেন।