-
রুহানি-এরদোগান অনলাইন বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আশাবাদ
সেপ্টেম্বর ০৯, ২০২০ ০১:২৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ইরান ও তুরস্কের সর্বোচ্চ কৌশলগত সম্পর্ক পরিষদের ষষ্ঠ বৈঠকে তারা এ গুরুত্ব আরোপ করেন।
-
আরো এস-৪০০ নেবে তুরস্ক: শিগগিরই আঙ্কারা-মস্কো চুক্তি
আগস্ট ২৪, ২০২০ ০৫:৩৭তুরস্ক রাশিয়ার কাছ থেকে আরো বেশি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য শিগগিরই মস্কোর সঙ্গে চুক্তি সই করবে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। সম্ভাব্য চুক্তি অনুযায়ী ২০২১ সালে এসব ব্যবস্থা তুরস্ককে হস্তান্তর করবে রাশিয়া।
-
লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের হুমকি দিলেন সিসি; ত্রিপোলির জবাব
জুলাই ১১, ২০২০ ০১:৪০মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আস-সিসি লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের যে হুমকি দিয়েছেন তার কঠোর নিন্দা জানিয়েছে ত্রিপোলি-ভিত্তিক লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকার। ওই সরকারের সেনাবাহিনী বলেছে, ত্রিপোলি সরকার যেকোনো মূল্যে দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
-
৩ মাস বিরতির পর আবারও ইরান থেকে গ্যাস আমদানি শুরু করল তুরস্ক
জুলাই ০১, ২০২০ ১৪:৫৮ইরান থেকে আবারও গ্যাস আমদানি শুরু করেছে তুরস্ক। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির মুখপাত্র মোহাম্মাদ আসকারি আজ (বুধবার) বলেছেন, তুরস্কে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপ লাইন পুরোপুরি মেরামতের পর গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
-
তুরস্ক আরব বিশ্বের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে: আমর মূসা
জুন ২০, ২০২০ ১১:১৯আরব লীগের সাবেক মহাসচিব ও মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মূসা তুরস্ককে আরব বিশ্বের প্রধান হুমকি বলে ঘোষণা করেছেন। আমর মূসার বরাত দিয়ে স্কাই নিউজ চানিয়েছে, তিনি বলেছেন, তুরস্ক বিগত মাসগুলোতে ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গিবিমান দিয়ে হামলা চালিয়ে, সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা সমাবেশ ঘটিয়ে এবং লিবিয়ায় সামরিক উপস্থিতির মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।
-
অভিযোগ করার আগে আলাপ করে নিন: তুরস্ককে ইরানি জেনারেল
জুন ১৪, ২০২০ ০১:৫০ইরানে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সদস্যদের উপস্থিতির অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু সম্প্রতি দাবি করেছিলেন, পিকেকে’র কিছু সদস্য ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
-
তুরস্ক গ্যাস আমদানি বন্ধ রাখায় তেহরান বিস্মিত হয়েছে: কর্মকর্তা
জুন ১০, ২০২০ ০২:৪৮তুরস্ক আগামী মাসের মাঝামাঝি সময়ে আবার ইরান থেকে গ্যাস আমদানি শুরু করবে বলে তেহরান আশা প্রকাশ করেছে। ইরান থেকে গ্যাস আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি থাকলেও গত দুই মাসেরও বেশি সময় ধরে গ্যাস নেয়া বন্ধ রেখেছে আঙ্কারা।
-
সিরিয়ায় তুরস্ক পাঠাল নতুন সামরিক বহর
এপ্রিল ১৫, ২০২০ ০৭:১৬তুরস্ক সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে নতুন একটি সামরিক বহর পাঠিয়েছে। ইদলিবে সহিংসতা বন্ধের লক্ষ্যে মস্কোর সঙ্গে আঙ্কারা চুক্তি সই করার পরও এ বহরকে সেখানে পাঠান হয়।
-
করোনার ব্যাপারে তথ্য গোপন করেছে সৌদি আরব: তুরস্ক
মার্চ ২৮, ২০২০ ১৮:২৯পবিত্র ওমরাহ পালনকারীদের মধ্যে কোভিড-১৯ দেখা দেয়ার তথ্য রিয়াদ গোপন করেছে অভিযোগ এনে তুরস্ক বলেছে, ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে ফিরে আসা তুর্কি নাগরিকদের মধ্যেই প্রথম করোনা ধরা পড়েছে।
-
৫ কুর্দি মেয়রকে আটক করেছে তুরস্ক
মার্চ ২৪, ২০২০ ১০:০৭তুরস্কের কুর্দি অধ্যুষিত পাঁচটি এলাকার মেয়রদেরকে আটক করেছে দেশটির সরকার। তুরস্কের কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টি বা এইচডিপি দলের বিরুদ্ধে যে ধরপাকড় অভিযান চলে আসছে তার অংশ হিসেবে এসব মেয়রকে আটক করা হয়েছে।