-
শান্তি আলোচনার জন্য সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে আফগান সরকার: আশরাফ গনি
সেপ্টেম্বর ০৩, ২০২০ ০৪:৩১আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর জন্য সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছে কাবুল সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি প্রক্রিয়ায় যে আশা করে তার পূরণ করতে আফগান সরকার তার প্রতিশ্রুতি পালন করেছে।
-
আমাদের সব বন্দি মুক্ত হওয়ার পর আলোচনায় বসব: তালেবান
জুলাই ০৮, ২০২০ ০৫:৩০আফগানিস্তানের তালেবান তাদের বন্দিদের মুক্তি বিলম্বিত করে শান্তি প্রক্রিয়াকে হুমকির মুখে না ফেলতে কাবুল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কাতারে তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সোহেল শাহিন এ আহ্বান জানিয়েছেন বলে অ্যারিয়া নিউজ খবর দিয়েছে।
-
শান্তি ও নিরাপত্তা জোরদারে আফগানিস্তানের পাশে রয়েছে ইরান: রুহানি
জুন ০২, ২০২০ ০২:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আফগানিস্তানে শান্তি এবং নিরাপত্তা জোরদার করার জন্য দেশটির সরকার ও জনগণের পাশে রয়েছে তেহরান। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানসহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার নীতি অনুসরণ করে ইরান।
-
শান্তি চুক্তি সই করলেন গনি ও আব্দুল্লাহ; স্বাগত জানাল ইরান
মে ১৮, ২০২০ ০১:৩১আফগানিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান বিরোধীদলীয় নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ যে শান্তি চুক্তিতে সই করেছেন তাকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
সামরিক বাহিনীকে আক্রণাত্মক অবস্থায় থাকার নির্দেশ দিলেন আফগান প্রেসিডেন্ট
মে ১৩, ২০২০ ১০:৩৯আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল (মঙ্গলবার) বন্দুকধারীদের রক্তক্ষয়ী হামলার পর দেশের সামরিক বাহিনীকে আত্মরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গণি।
-
আফগানিস্তানে অচিরেই গণি-আব্দুল্লাহর মাঝে সমঝোতার সম্ভাবনা
মে ০১, ২০২০ ১১:৪০আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট সারোয়ার দানেশ বলেছেন: আশরাফ গণি এবং আব্দুল্লাহ আব্দুল্লাহর মাঝে শীঘ্রই চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে দুই পক্ষের মধ্যকার বিরোধ ও রাজনৈতিক উত্তেজনার অবসান ঘটবে।
-
আফগানিস্তানের স্বঘোষিত দুই প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন জারিফ
এপ্রিল ০৮, ২০২০ ০৩:১১আফগানিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিয়ে স্বঘোষিত দুই প্রেসিডেন্ট আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আফগানিস্তান সফর ব্যর্থ
মার্চ ২৪, ২০২০ ০৫:৩৪আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে কাবুল ত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি গনি ও আব্দুল্লাহর মধ্যকার মতবিরোধ নিরসনের উদ্দেশ্যে গতকাল (সোমবার) একদিনের অঘোষিত সফরে আফগানিস্তানে গিয়েছিলেন।
-
আফগান সংকট সমাধানে ভূমিকা রাখতে প্রস্তুত ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়
মার্চ ২৩, ২০২০ ০২:৫৯আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করতে ইরান তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের চলমান সমস্যা সমাধানে অতীতের মতো কার্যকর ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে তেহরান।
-
আফগান প্রেসিডেন্ট হিসেবে আশরাফ গনিকে শুভেচ্ছা জানালেন ইমরান খান
মার্চ ১০, ২০২০ ১৪:৩৩পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আশরাফ গনিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।