-
কৃষ্ণ সাগরে ১২ দিনের মহড়ায় নামছে আমেরিকাসহ ১৬ দেশ
জুলাই ১০, ২০১৭ ২০:২০ইউক্রেনের উপকূলে কৃষ্ণ সাগরে ১২ দিনের সামরিক মহড়ায় অংশ নেবে আমেরিকাসহ ১৬টি দেশ। ‘সি ব্রিজ ২০১৭’ নামের মহড়ায় অংশ নেয়ার জন্য এরই মধ্যে ক্ষেপণাস্ত্রবাহী কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ, আটশ’র বেশি নৌসেনা এবং মার্কিন নৌকমান্ডো সিলের একটি টিম সেখানে পৌঁছেছে।
-
পুতিন:‘টিভির ট্রাম্প আর বাস্তবের ট্রাম্প এক নয়’
জুলাই ০৯, ২০১৭ ০১:৩৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, টেলিভিশনে যে ডোনাল্ড ট্রাম্পকে দেখা যায় তার সঙ্গে বাস্তবের ট্রাম্পের কোনো মিল নেই। জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর এ মন্তব্য করেছেন পুতিন।
-
ইউক্রেনে রুশ তৎপরতাই ওয়াশিংটন-মস্কো সম্পর্কোন্নয়নে বাধা: টিলারসন
এপ্রিল ২৪, ২০১৭ ০৮:১৪মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দাবি করেছেন, তার ভাষায়, ইউক্রেনে রাশিয়ার তৎপরতা ওয়াশিংটন-মস্কো সম্পর্কোন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো প্রোশেনকোর সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।
-
ইউক্রেনে মার্কিন সমরাস্ত্র পাঠানোর সম্ভাব্য পরিণতি
মার্চ ০১, ২০১৭ ১২:১৮ইউক্রেনে সমরাস্ত্র পাঠানোর মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, ওয়াশিংটন এ কাজ করলে তা পূর্ব ইউরোপে আরেকটি বেদনাদায়ক ঘটনার সূচনা ঘটাতে পারে।
-
সংকট ইউক্রেনে; টানাপড়েন মস্কো এবং ওয়াশিংটনে
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ১২:৪৯মার্কিন পররাষ্ট্র দপ্তর ইউক্রেনের যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখানোর জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মিনস্কে স্বাক্ষরিত যুদ্ধবিরতি মেনে চলার জন্য ইউক্রেন সরকার ও দেশটির পূর্বাঞ্চলে তৎপর সশস্ত্র বিদ্রোহীদের প্রতিও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। শুক্রবার পূর্ব ইউক্রেনে মোতায়েন ইউরোপের পর্যবেক্ষক দলের ওপর হামলার পর এ আহ্বান জানানো হলো।
-
ইউক্রেনকে ‘প্রস্তর যুগের’ ড্রোন দিয়েছে আমেরিকা: রিপোর্ট
ডিসেম্বর ২২, ২০১৬ ০৬:১৭রুশ-পন্থি অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবহারের জন্য আমেরিকা ইউক্রেনকে ‘প্রস্তর যুগের’ প্রযুক্তি সম্বলিত ড্রোন দিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। অস্ত্রধারীদের হ্যাকিং তৎপরতার বিরুদ্ধে এই ড্রোন অকার্যকর বলেও জানানো হয়েছে।
-
পূর্ব ইউক্রেনে নতুন করে সংঘর্ষে নিহত ৬
অক্টোবর ২৯, ২০১৬ ০৫:৩৫রাশিয়ার পূর্বাঞ্চলে রুশপন্থি অস্ত্রধারীদের সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনীর সংঘর্ষে তিন বেসামরিক নাগরিকসহ ছয়জন নিহত হয়েছে। রুশপন্থিরা জানিয়েছে, গতকাল দোনেস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর কামানের গোলার আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
-
রাশিয়ার সম্পদ আটক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০৪:৫৬ক্রিমিয়া সংকটকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। ওই ইউনিয়নের কূটনীতিকদের বরাত দিয়ে আজ এ খবর দিয়েছে রাশিয়ার নিউজ চ্যানেল রাশাটুডে।
-
ইউক্রেনে নতুন করে সংঘর্ষ: ২ সরকারি সেনা নিহত, আহত ৪
আগস্ট ২৮, ২০১৬ ১৮:৪২ইউক্রেনে সরকারি বাহিনী এবং রুশপন্থী সশস্ত্র গেরিলাদের মধ্যে নতুন করে সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে আজ (রোববার) এ সংঘর্ষ হয়।
-
ক্রিমিয়া ইস্যুতে রুশ-বিরোধী যুদ্ধ প্রস্তুতি ইউক্রেনের; ধৈর্য ধরার আহ্বান আমেরিকার
আগস্ট ১২, ২০১৬ ১০:৫৪ক্রিমিয়া ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে আামেরিকা। ক্রিমিয়া নিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনের সেনাদের সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত থাকার জন্য দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো নির্দেশ দেয়ার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল (বৃহস্পতিবার) এ আহ্বান জানাল। তবে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘ক্রিমিয়া ইউক্রেনেরই অংশ’।