-
ইরানের প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে বৈঠক করলেন রুশ প্রেসিডেন্ট পুতিন
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১২:২৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও'র দুই দিনের শীর্ষ সম্মেলনের অবকাশে তারা বৈঠকে বসেন।
-
সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হওয়ার স্মারকে সই করল ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০৮:০৪সাংহাই সহযোগিতার সংস্থা বা এসসিও-তে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার জন্য প্রতিশ্রুতি স্মারকের সই করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। গতকাল বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক টুইটার বার্তায় স্মারকে সই করার কথা ঘোষণা করেন।
-
সমরখন্দে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট; পুতিনের সঙ্গে বৈঠক হবে
সেপ্টেম্বর ১৪, ২০২২ ১৩:৪৮সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও'র দুই দিনের শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক হবে। রুশ প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
-
উজবেকিস্তানের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সমঝোতা চুক্তি সই হয়েছে: ইরান
আগস্ট ২২, ২০২২ ১৩:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি বলেছেন, উজবেকিস্তানের সঙ্গে নিরাপত্তা ক্ষেত্রে সমঝোতা স্মারক সই হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার হবে।
-
উজবেকিস্তান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে ইরান: মুখপাত্র
জুলাই ০৫, ২০২২ ১৪:০২ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি চাফি বলেছেন, উজবেকিস্তান পরিস্থিতির ওপর গভীর নজর রেখেছে তেহরান। উজবেকিস্তানের কারাকালপাকস্তান অঞ্চলে সাম্প্রতিক সহিংসতায় ১৮ জন নিহত ও ২৪৩ জন আহত হওয়ার পর আজ (মঙ্গলবার) এ মন্তব্য করলেন ইরানি মুখপাত্র।
-
উজবেকিস্তানে বিক্ষোভ-সহিংসতায় নিহত ১৮, আহত ২৪৩
জুলাই ০৪, ২০২২ ১৪:০৭উজবেকিস্তানের কারাকালপাকস্তান সহিংসতায় নিহতের সংখ্যা ১৮ জনে পৌঁছেছে। আজ (সোমবার) উজবেকিস্তানের সরকার আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।
-
তাজিকিস্তান ও উজবেকিস্তানকে যে কারণে কঠোর হুঁশিয়ারি দিল তালেবান
জানুয়ারি ১২, ২০২২ ০৪:৩৭আফগানিস্তানের হেলিকপ্টারগুলো দেশটিকে ফেরত দেয়ার জন্য তাজিকিস্তান ও উজবেকিস্তানের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে অন্তর্বর্তী তালেবান সরকার। ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক তালেবান নেতা মোল্লা উমরের ছেলে মোল্লা ইয়াকুব এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
‘মানবিক কারণে আশরাফ গনি ও তার পরিবারকে আশ্রয় দিয়েছি’
আগস্ট ১৯, ২০২১ ০২:১০আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার পরিবারকে মানবিক কারণে আশ্রয় দেয়ার কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। গত ১৫ আগস্ট রোববার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায় তখন আশরাফ গনি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান।
-
মস্কোয় নিরাপত্তা উদ্বেগ তীব্রতর হয়েছে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ১২, ২০২১ ০২:০২রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, তালেবানের হাতে আফগানিস্তানের উত্তর সীমান্তের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় তার দেশের নিরাপত্তা উদ্বেগ তীব্রতর হয়েছে। তিনি বৃহস্পতিবার রাজধানী মস্কোয় এক বক্তব্যে রাশিয়ার এ উদ্বেগের কথা জানান বলে রুশ বার্তা সংস্থা তাস খবর দিয়েছে।
-
আফগান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে সামরিক মহড়া চালাল রাশিয়া
আগস্ট ১১, ২০২১ ০৫:২৯তাজিকিস্তান ও আফগানিস্তান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের অগ্রাভিযান অব্যাহত রয়েছে তখন এ মহড়া চালানো হলো।