-
বাংলাদেশে করোনাভাইরাসের জিন রহস্য উন্মোচনের দাবি করল সিএইচআরএফ
মে ১৩, ২০২০ ০২:২৯বাংলাদেশে সংক্রমিত করোনাভাইরাসের (সার্স সিওভি-২) জিনোম সিকোয়েন্স বা জিন রহস্য উন্মোচনের দাবি করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) নামের একটি প্রতিষ্ঠান। এরইমধ্যে জিনোম সিকোয়েন্সের তথ্য-উপাত্ত গ্লোবাল জিনোম ডেটাবেইজে (জিআইএসএআইডি) জমা দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
-
করোনাভাইরাসে আক্রান্ত রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ
মে ১৩, ২০২০ ০১:৪৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়ে বলেছে, ক্রেমলিনের মুখপাত্র পেসকভ নিজের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন।
-
‘ভেনিজুয়েলা-রাশিয়া সামরিক সহযোগিতায় কেউ বাধা দিতে পারবে না’
মে ১৩, ২০২০ ০১:৪০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভেনিজুয়েলার সঙ্গে তার দেশের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক আইনে স্বীকৃত; কাজেই এ কাজে কেউ বাধা দিতে পারেবে না।
-
ন্যানসি পেলোসিকে চেয়ার ছেড়ে দেব না: ডোনাল্ড ট্রাম্প
মে ১৩, ২০২০ ০১:০১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক সময়ের জন্যও প্রেসিডেন্টের দায়িত্ব প্রতিনিধি পরিষদের স্পিকারের হাতে হস্তান্তর করতে রাজি হবেন না। তিনি ও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স করোনাভাইরাসে আক্রান্ত হলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাকে দেয়া হবে এমন বিতর্কের জবাবে ট্রাম্প বলেছেন, তিনি ন্যান্সি পেলোসির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন না।
-
করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করতে হবে: ওবায়দুল কাদের
মে ১২, ২০২০ ১৪:৫৭ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করার উপদেশ দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণকে সচেতন থাকতে সংক্রমণ রোধে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং অনুরোধ জানাচ্ছেন। এছাড়া তিনি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি মনিটরিং করছেন ।
-
লকডাউন শিথিলের ব্যাপারে বিশ্বকে সতর্ক করল ডাব্লিউএইচও
মে ১২, ২০২০ ১৪:২৭করোনাভাইরাসের ফলে সৃষ্ট রোগ কোভিড-১৯-এর মহামারিতে বিশ্বে যখন মানুষ প্রাণ হারাচ্ছে এবং লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে তখন অনেক দেশ এ ভাইরাস নিয়ন্ত্রণের লক্ষ্যে বিধি নিষেধ এবং লকডাউন শিথিল করার প্রস্তুতি নিচ্ছে। এরফলে মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ আরো ছড়িয়ে পড়বে এবং এতে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
-
করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩৫ জন
মে ১২, ২০২০ ১২:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৯৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. কিয়ানুশ জাহানপুর আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছেন।
-
লকডাউন শিথিল করে শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন: রিজভীর অভিযোগ
মে ১২, ২০২০ ১১:৫৪বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভিযোগ করেছে, করোনার ভয়াবহতার মধ্যে লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের ফলে বেশি বেশি মানুষ করেনায় আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
-
নিউ ইয়র্কে চালু হলো ট্রাম্পের নামে মৃত্যুঘড়ি
মে ১২, ২০২০ ১১:৩২মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারের একটি বিলবোর্ডে ট্রাম্পের নামে মৃত্যুঘড়ি চালু করা হয়েছে। ঘড়ির নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প ডেথ ক্লক’।
-
করোনাভাইরাস: বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নতুন শনাক্ত ৯৬৯
মে ১২, ২০২০ ১০:৩৪বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬৯ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৬০ জন। এছাড়া গত একদিনে করোনা আক্রান্ত আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫০।