-
আমেরিকায় করোনা: ২৩ হাজার ছাড়িয়ে গেছে মৃত্যু
এপ্রিল ১৪, ২০২০ ০৭:০০প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আমেরিকায় ২৩ হাজারের বেশি মানুষ মারা গেছে। গতকাল (সোমবার) পর্যন্ত এ সংখ্যা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকা হচ্ছে বিশ্বের তৃতীয় জনবহুল দেশ কিন্তু করোনাভাইরাসের মহামারীতে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে।
-
‘আন্তর্জাতিক সংস্থাগুলোকে আজ্ঞাবহ করে রাখার অধিকার আমেরিকার নেই’
এপ্রিল ১৪, ২০২০ ০২:৩০আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের মতো বিশ্ব সংস্থাগুলোকে নিজের আজ্ঞাবহ করে রাখার অধিকার আমেরিকার নেই বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, আইএমএফের পক্ষ থেকে ইরানকে ঋণ দেয়ার বিষয়টি আটকে দেয়ার যে চেষ্টা আমেরিকা করছে তার বিরুদ্ধে অন্য দেশগুলোর ভেটো দেয়া উচিত।
-
করোনা মোকাবিলায় সামরিক বাজেট ব্যবহারের নির্দেশ দিলেন পুতিন
এপ্রিল ১৪, ২০২০ ০২:০৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সামরিক বাজেট ব্যবহার করার নির্দেশ দিয়ে বলেছেন, প্রয়োজন হলে এ কাজে সেনাবাহিনী নামানো হবে।
-
নিষেধাজ্ঞার নেশা ত্যাগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে আমেরিকা: জারিফ
এপ্রিল ১৪, ২০২০ ০১:৪৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, করোনাভাইরাস আমেরিকাকে ‘নিষেধাজ্ঞার নেশা’ ত্যাগ করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল কিন্তু দেশটি ওই নেশা পরিত্যাগ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে।তিনি সোমবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
মার্কিন সাম্রাজ্যবাদ করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর: ইরান
এপ্রিল ১৪, ২০২০ ০১:২৯ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিশ্বের জন্য মার্কিন সাম্রাজ্যবাদ করোনাভাইরাসের চেয়ে বেশি ভয়ঙ্কর। তিনি সোমবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।
-
মধ্যপ্রাচ্যে মাস্ক উৎপাদনের সবচেয়ে বড় কারখানা চালু করছে ইরান
এপ্রিল ১৩, ২০২০ ১৭:২৯মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরান মাস্ক তৈরি জন্য সবচেয়ে বড় কারখানা চালু করছে। যখন ইরানসহ সারা বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডব চলছে তখন ইরান প্রতিরক্ষামূলক এই মাস্ক বানানোর জন্য কারখানা চালুর কথা জানালো।
-
দায়িত্ব পালনকালে আক্রান্ত হলে ১০ লাখ টাকার বীমা, মৃত্যুতে ৫ গুণ: প্রধানমন্ত্রী
এপ্রিল ১৩, ২০২০ ১৬:১৭বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র বাহিনী ও বিজিবি সদস্য এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারীর জন্য বীমার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন।
-
চাল কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
এপ্রিল ১৩, ২০২০ ১৫:১৬প্রাণঘাতী করোনা ভাইরাসজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে খেটে খাওয়া ও কর্মহীন মানুষের জন্য প্রদত্ত ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
-
বাংলাদেশে ত্রাণের জন্য কর্মহীন ও ক্ষুধার্ত মানুষেরা অস্থির: খাদ্য ‘লুট’
এপ্রিল ১৩, ২০২০ ১৪:৪৩বাংলাদেশে করোনা পরিস্থিতিতে কর্মহীন ও ত্রাণ না পাওয়া ক্ষুধার্ত মানুষেরা খাবার লুট করতে শুরু করেছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের হিসাব অনুযায়ী- করোনাভাইরাসের কারণে সারা দেশে নিম্ন আয়ের ১৪ শতাংশ মানুষের ঘরে কোনো খাবারই নেই। এ অবস্থায় অস্থির হয়ে উঠেছে ক্ষুধার্ত মানুষ।
-
ঘরে থাকবেন, নাকি কবরে যাবেন- সিদ্ধান্ত আপনার: বেনজীর আহমেদ
এপ্রিল ১৩, ২০২০ ১২:৫৮র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিদায়ী মহাপরিচালক (ডিজি) ও পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, “সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রাখা নাগরিক দায়িত্ব। এটি বাস্তবায়নে আইন প্রয়োগকারী সংস্থার বলপ্রয়োগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজেকে, পরিবারকে ও দেশকে রক্ষার স্বার্থে নিজেরা শারীরিক দূরত্ব নিশ্চিত করা। সরকারের পক্ষ থেকে বারবার এ কথা বলা সত্ত্বেও অনেকেই তা লঙ্ঘন করছেন। এখন বলব, আপনি ঘরে থাকবেন নাকি কবরে যাবেন- এই সিদ্ধান্তটা আপনার।”