-
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনপ্রিয়তা হারাচ্ছেন ট্রাম্প
এপ্রিল ১১, ২০২০ ১৩:১৫প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত যে ভূমিকা রেখেছেন তাতে দেশটির জনগণ অসন্তোষ প্রকাশ করেছেন। এই ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে।
-
কোভিড ১৯ : বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জ, প্রশাসনের ব্যাখ্যা
এপ্রিল ১১, ২০২০ ১২:৪৫কোভিড-১৯ সংক্রমণে অধিকসংখ্যক মৃত্যু, অধিক সংখ্যায় আক্রান্ত হওয়া এবং দেশের অন্যত্র ছড়িয়ে পড়ার হিসাব অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শবর্তী জেলা নারায়ণগঞ্জ এখন দেশের করোনাভাইরাস সংক্রমনের সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ ক্লাস্টারে সংক্রমণ ছড়াচ্ছে দ্রুতগতিতে।
-
আমেরিকায় করোনাভাইরাসে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড
এপ্রিল ১১, ২০২০ ১১:৩৯প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আমেরিকায় গতকাল (শুক্রবার) একদিনে মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে একদিনে মারা গেছে ২১০৮ জন।
-
করোনার দিনে কেমন আছেন বাংলাদেশের ফুলচাষী ও দোকানীরা?
এপ্রিল ১১, ২০২০ ১১:৩০বিশ্ব মহামারি করোনা সংক্রমণ রোধে বাংলাদেশেও চলছে ঘরে থাকার নির্দেশ। চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে দেশব্যাপী পরিবহন ব্যবস্থা। খাদ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং ওষুধপত্র ছাড়া সবরকম দোকানপাটও বন্ধ। কেনাকাটাও বন্ধ। পারিবারিক, সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানাদিসহ সবরকম উৎসব-আনন্দ থেমে গেছে। জনজীবন বলতে গেলে স্থবির হয়ে পড়েছে।
-
বাংলাদেশে করোনায় আরও তিনজনের মৃত্যু, মোট আক্রান্ত ৪৮২
এপ্রিল ১১, ২০২০ ১০:৩৪বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ জন। এছাড়া, এসময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জন।
-
করোনা ঠেকাতে বিশ্বে প্রথমবারের মতো আয়নযুক্ত মুখোশ তৈরি করল ইরান
এপ্রিল ১১, ২০২০ ০৮:১৫ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞরা বিশ্বে প্রথমবারের মতো আয়নিত ছাঁকনি বা আয়নাইজড ফিল্টার বসান মুখোশ তৈরির প্রযুক্তি অর্জন করেছে। পাশাপাশি এ মুখোশের গণউৎপাদন শুরু করেছে।
-
ভারতে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ৪০, আক্রান্তের সংখ্যা ৭০০০ ছাড়াল
এপ্রিল ১১, ২০২০ ০৬:৪৬ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে মোট ১ হাজার ৩৫ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২৩৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের বেড়ে হয়েছে ৭ হাজার ৪৪৭। এ পর্যন্ত ৬৪৩ জন সুস্থ হয়েছে। আজ (শনিবার) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
করোনার তাণ্ডব: নিউ ইয়র্কে গণকবরের ফুটেজ প্রকাশ
এপ্রিল ১১, ২০২০ ০৫:৩২আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে এত বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে এমন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে যে, নিরুপায় হয়ে লাশগুলোকে গণকবর দিতে হচ্ছে। এরইমধ্যে গণকবর দেয়ার ফুটেজ ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক শহরে মারা গেছে সাত হাজার মানুষ।
-
করোনাভাইরাস: ইরানে শুরু হয়েছে ‘স্মার্ট সামাজিক দূরত্ব’ বাস্তবায়ন
এপ্রিল ১১, ২০২০ ০৫:২৩করোনাভাইরাসে আক্রান্ত ইরানে আজ (শনিবার) থেকে ‘স্মার্ট সামাজিক দূরত্ব’ বজায় রাখার পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। প্রেসিডেন্ট হাসান রুহানি এ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি গভীরভাবে নিয়ন্ত্রণ করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
-
অবরুদ্ধ গাজা উপত্যকায় ১,০০০ কোয়ারেন্টাইন ইউনিট নির্মাণ
এপ্রিল ১১, ২০২০ ০৩:২৪১৪ বছর ধরে ইসরাইলি কঠোর অবরোধের শিকার গাজা উপত্যকার হামাস সরকার সম্ভাব্য করোনা আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য এক হাজার ইউনিটের আবাসস্থল তৈরি করেছে।