• হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগ: কুয়েত থেকে ১৪ জন বহিষ্কার

    হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কের অভিযোগ: কুয়েত থেকে ১৪ জন বহিষ্কার

    মার্চ ২১, ২০১৬ ১৩:৪৪

    ২১ মার্চ (রেডিও তেহরান): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কুয়েত থেকে ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ১১ জন লেবাননের নাগরিক ও তিনজন ইরাকি। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কুয়েতের আরবি ভাষার সংবাদপত্র আল-কাবাস জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার নির্দেশে ওই ১৪ নাগরিককে কুয়েত থেকে বহিষ্কার করা হয়েছে।