-
গাজায় শহীদদের তালিকায় রয়েছেন বহু ক্রীড়াবিদ; সর্বশেষ শহীদ হন বারাকাত
মার্চ ১৪, ২০২৪ ১৫:২৬গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনের জাতীয় ফুটবল দলের নামকরা খেলোয়াড় মোহাম্মাদ বারাকাত ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছেন।
-
গাজার প্রতি সমর্থন বন্ধ করতে ইয়েমেনের বিমানবন্দরে আবার বিমান হামলা
মার্চ ১৪, ২০২৪ ০৮:৪৪ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী হুদাইদার আন্তর্জাতিক বিমানবন্দরে আবার বিমান হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেনের সন্ত্রাসী সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরাইলি জাহাজে যে হামলা চালিয়ে আসছে তা বন্ধ করার লক্ষ্যে ইঙ্গো-মার্কিন বাহিনী এই হামলা চালিয়েছে।
-
ইসরাইলি নৌ অবরোধ সত্ত্বেও সাইপ্রাস থেকে ত্রাণবাহী জাহাজ যাচ্ছে গাজায়
মার্চ ১২, ২০২৪ ১৬:১৮ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার উপর যে অবরোধ আরোপ করে রেখেছে তা ভেঙে দেয়ার লক্ষ্য নিয়ে স্পেনের একটি ত্রাণবাহী জাহাজ গাজার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ‘ওপেন আর্মস’ নামে ওই জাহাজটি সাইপ্রাস থেকে এরইমধ্যে গাজার দিকে রওনা দিয়েছে।
-
ইসরাইলকে বহু বছর ধরে চ্যালেঞ্জ করবে হামাস
মার্চ ১২, ২০২৪ ১১:৪৫গাজার প্রতিরোধ সংগঠন হামাসকে নির্মূল করার ব্যাপারে ইসরাইলের সক্ষমতা নিয়ে আমেরিকার গোয়েন্দা মূল্যায়ন রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনটি সম্ভবত দখলদার ইসরাইলের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
-
পশ্চিমাদের বাক স্বাধীনতার দাবি লোকদেখানো; গণহত্যার বিরুদ্ধেও কথা বলা যাচ্ছে না
মার্চ ১২, ২০২৪ ১১:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মাদ মাহদি ইসমাইলি বলেছেন, আমেরিকার নেতৃত্বে কিছু দেশ নিজেদেরকে মানবাধিকারের ধারক-বাহক হিসেবে তুলে ধরে নিজেদের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছে। কিন্তু এরাই আসলে ন্যায়কামী জাতিগুলোর শত্রু। এরাই অন্য দেশ ও জাতির ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে, মানুষ হত্যা করছে এবং মত প্রকাশের স্বাধীনতা হরণ করছে। এ প্রসঙ্গে তিনি গাজায় আমেরিকার পূর্ণ সমর্থন ও সহযোগিতায় চলমান গণহত্যার কথা তুলে ধরেন।
-
ইসরাইলের প্রধান বিমানবন্দরে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা
মার্চ ১২, ২০২৪ ১১:১৩ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের প্রধান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে।
-
গাজায় আমেরিকার ‘ত্রাণ তৎপরতা’ বিশ্ব অঙ্গনে হাস্যরস তৈরি করেছে: ইরান
মার্চ ১২, ২০২৪ ০৬:৩৭ইরান বলেছে, গাজা উপত্যকার ওপর ইসরাইলের চলমান ভয়াবহ গণহত্যার মূল দায় আমেরিকার। কাজেই গাজাবাসীর জন্য ত্রাণ তৎপরতা চালানোর যে দহরম-মহরম মার্কিন সরকার প্রদর্শন করছে তা অত্যন্ত উদ্ভট ও হাস্যকর।
-
আগুন নিয়ে না খেলতে ইসরাইলের প্রতি ইসলামি জিহাদের আহ্বান
মার্চ ১২, ২০২৪ ০৬:২৪‘আগুন নিয়ে খেলা করার’ ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন। ইসরাইল পবিত্র রমজান মাসের ইবাদত করার জন্য ফিলিস্তিনি মুসলমানদের আল-আকসা মসজিদে প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করার পর এ হুঁশিয়ারি দিল ইসলামি জিহাদ।
-
বিমান হামলা অবরোধ এবং দুর্ভিক্ষের মধ্যেই গাজায় শুরু হলো পবিত্র রমজান
মার্চ ১১, ২০২৪ ১১:৩২ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা, ভয়াবহ যুদ্ধ এবং খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস।
-
গাজা থেকে সেনা প্রত্যাহার করার আগে চুক্তি হবে না: নিশ্চিত করলেন হানিয়া
মার্চ ১১, ২০২৪ ০৬:২৯আগ্রাসন পুরোপুরি বন্ধ করে গাজা উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। পবিত্র রমজান মাস শুরুর আগ মুহূর্তে রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ প্রত্যয় জানান।