-
মার্কিন চাপ সত্ত্বেও ২০২৫ সাল পর্যন্ত ইরান থেকে গ্যাস কিনবে ইরাক
আগস্ট ২৬, ২০২০ ০৬:৩৫মার্কিন সরকারের চাপ সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে ২০২৫ সাল পর্যন্ত গ্যাস কিনবে ইরাক। ইরাকের তেলমন্ত্রী ইহসান আব্দুল জব্বার গতকাল (মঙ্গলবার) এ কথা জানিয়েছেন।
-
কৃষ্ণ সাগরে প্রাকৃতিক গ্যাসের খনি পেয়েছে তুরস্ক; আমদানি-নির্ভরতা কমবে
আগস্ট ২১, ২০২০ ১৮:০৭কৃষ্ণসাগরের উপকূলে প্রাকৃতিক গ্যাসের বিশাল খনির সন্ধান পেয়েছেন তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আজ (শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন।
-
পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কাজ অব্যাহত থাকবে: তুরস্ক
আগস্ট ২০, ২০২০ ১৫:৩৭পূর্ব ভূমধ্যসাগরে বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। পূর্ব ভূমধ্যসাগরের বিতর্কিত এলাকায় তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ফলে গ্রিস ও পুরো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের উত্তেজনা দেখা দিয়েছে।
-
তেল-গ্যাসের নতুন খনি পেয়েছে পাকিস্তান
জুলাই ১৫, ২০২০ ১৩:৪৫তেল এবং গ্যাসের নতুন একটি খনি পেয়েছে পাকিস্তান। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে এ খনির সন্ধান পাওয়া গেছে। তবে খনিতে যে পরিমাণে তেল এবং গ্যাসের মজুদ আছে তা পাকিস্তানের প্রতিদিনের চাহিদার সামান্যই পূরণ করবে। পাকিস্তান তার নিজস্ব জ্বালানি চাহিদা পূরণ করার ক্ষেত্রে প্রচণ্ডভাবে আমদানির ওপর নির্ভরশীল।
-
৩ মাস বিরতির পর আবারও ইরান থেকে গ্যাস আমদানি শুরু করল তুরস্ক
জুলাই ০১, ২০২০ ১৪:৫৮ইরান থেকে আবারও গ্যাস আমদানি শুরু করেছে তুরস্ক। ইরানের জাতীয় গ্যাস কোম্পানির মুখপাত্র মোহাম্মাদ আসকারি আজ (বুধবার) বলেছেন, তুরস্কে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপ লাইন পুরোপুরি মেরামতের পর গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
-
আগেই বলেছিলাম আমেরিকার ছোবল থেকে ইউরোপও বাঁচবে না: ইরান
জুন ১৬, ২০২০ ০১:৩২ইরান বলেছে, ইউরোপ যদি আরো আগে আমেরিকার দাম্ভিক আচরণ রুখে দিত তাহলে আজ ইউরোপকে ওয়াশিংটনের ধ্বংসাত্মক তৎপরতার মুখোমুখি হতে হতো না। রাশিয়া থেকে ইউরোপমুখি গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম-টু’র ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে তেহরান এ মন্তব্য করেছে।
-
তুরস্ক গ্যাস আমদানি বন্ধ রাখায় তেহরান বিস্মিত হয়েছে: কর্মকর্তা
জুন ১০, ২০২০ ০২:৪৮তুরস্ক আগামী মাসের মাঝামাঝি সময়ে আবার ইরান থেকে গ্যাস আমদানি শুরু করবে বলে তেহরান আশা প্রকাশ করেছে। ইরান থেকে গ্যাস আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি থাকলেও গত দুই মাসেরও বেশি সময় ধরে গ্যাস নেয়া বন্ধ রেখেছে আঙ্কারা।
-
ইসরাইল-মিশর গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ
ফেব্রুয়ারি ০৩, ২০২০ ১৪:৩৩ইহুদিবাদী ইসরাইল এবং মিশরের মধ্যে নির্মিত একটি গ্যাস পাইপলাইন বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দিয়েছে সশস্ত্র গোষ্ঠী। আল-জাজিরা টেলিভিশনের আরবি বিভাগ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
-
‘তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন’
জানুয়ারি ২১, ২০২০ ১০:০৩পূর্ব ভূমধ্যসাগরের সাইপ্রাস উপকূলের কাছে ‘অবৈধভাবে’ তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কূপ খননের অভিযোগে তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল গতকাল (সোমবার) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
-
ইসরাইল থেকে গ্যাস আমদানি নিষিদ্ধ করতে জর্দানের সংসদে প্রস্তাব পাস
জানুয়ারি ১৯, ২০২০ ১৮:০৯ইহুদিবাদী ইসরাইল থেকে গ্যাস আমদানি নিষিদ্ধ করার জন্য জর্দানের জাতীয় সংসদ একটি প্রস্তাব পাস করা হয়েছে। জর্দান সরকার ইসরাইলের সঙ্গে গ্যাস আমদানির ব্যাপারে কয়েকশ কোটি ডলারের একটি চুক্তি সই করেছে কিন্তু জর্দানের বেশিরভাগ মানুষ এই চুক্তির বিরুদ্ধে বেশ কিছুদিন থেকে প্রচণ্ড রকমের বিক্ষোভ করে আসছে।