-
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ২ যুবক, আহত ৫০
সেপ্টেম্বর ১০, ২০১৬ ১৩:১৪ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিবাদী জনতার সংঘর্ষের সময় গুলিতে আরও দুই যুবক নিহত হয়েছেন। এ নিয়ে গত ৬৪ দিনে সেখানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ জনে। এছাড়া, ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে।
-
কাশ্মির আন্দোলনকে সমর্থন করায় ইরান, পাকিস্তান, ওআইসিকে ধন্যবাদ গিলানির
সেপ্টেম্বর ১০, ২০১৬ ০৯:৩৭কাশ্মির আন্দোলনকে সমর্থন এবং চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করায় পাকিস্তানকে ধন্যবাদ দিয়েছেন হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি। কাশ্মির নিয়ে উদ্বেগ প্রকাশ করার জন্য তিনি ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসির পাশাপাশি ইরান, চীন, সৌদি আরব, তুরস্ক, নরওয়ে নিউজিল্যান্ডকেও ধন্যবাদ জানিয়েছেন।
-
কাশ্মিরে এনসি নেতার বাসায় গেরিলা হামলা, রাইফেল লুট
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০৯:২৫কাশ্মিরে কুলগাম এলাকায় গেরিলারা ন্যাশনাল কনফারেন্সের (এনসি) এক নেতার বাসায় হামলা চালিয়ে সেখান থেকে ৬ টি রাইফেল লুট করে নিয়ে গেছে।
-
কাশ্মিরে সেনাবাহিনীর কনভয়ে গেরিলা হামলা: ৩ জওয়ান আহত
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ১৪:০৩ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনাবাহিনীর এক কনভয়ে গেরিলা হামলায় ৩ জওয়ান আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
-
কাশ্মিরে মৃত্যু মিছিল অব্যাহত: ২ মাসে নিহত ৭৬, আহত ১১ হাজার
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০৯:১৭কাশ্মিরে দুই মাস ধরে চলা সহিংসতায় ৭৬ জন নিহত এবং ১০ হাজার ৫০০ আহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের আইজি জাভেদ জিলানি। বেসরকারি মতে, আহতের সংখ্যা ১১ হাজারেরও বেশি।
-
যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ভারতে হামলা চালিয়েছে পাক বাহিনী: ভারত
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০৫:১১ভারত দাবি করেছে, কাশ্মির সীমান্তে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় অবস্থানে গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ১২০ এমএম মর্টারের গোলা বর্ষণ করেছে পাকিস্তান।
-
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ’অমানবিক’ পরিস্থিতি বন্ধ করতে হবে: মালালা
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ০৩:৫৫পাকিস্তানের নোবেল পুরস্কার বিজয়ী কিশোরী মালালা ইউসুফজাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের ’অমানবিক’ ও ’হৃদয়বিদারক’ পরিস্থিতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এ পরিস্থিতি বন্ধে আন্তর্জাতিক সমাজ, পাকিস্তান এবং ভারতকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
-
জম্মু ও লাদাখকে কাশ্মির থেকে আলাদা করার দাবি
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ০৯:০৫ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান অস্থির পরিস্থিতি শান্ত না হতেই জম্মু ও লাদাখকে আলাদা করে পৃথক রাজ্য গড়ার দাবি উঠেছে। কাশ্মিরে সর্বদলীয় প্রতিনিধিরা সফর করার একদিন আগেই ওই দাবি তুলেছেন নির্দলীয় বিধায়ক পবন গুপ্তা। জম্মু-কাশ্মির সফরে যাওয়া সর্বদলীয় প্রতিনিধিদের সামনেও ওই দাবির সপক্ষে সাফাই দিয়েছেন তিনি।
-
কাশ্মিরিদের রক্তে যাদের হাত ভেজা তাদের কাছ থেকে জ্ঞান নিতে চাই না: গিলানি
সেপ্টেম্বর ০৬, ২০১৬ ০৭:৪০কাশ্মিরে হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি বলেছেন, ‘যাদের হাত আমাদের নিরীহ মানুষের রক্তে ভেজা তাদের কাছ থেকে গণতন্ত্র এবং মানবিকতা নিয়ে কোনো জ্ঞান নিতে চাই না।’ তিনি আরো বলেছেন, ‘রাজ্যে সফররত সর্বদলীয় প্রতিনিধি দল জম্মু-কাশ্মিরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখুক ভারতীয় গণতন্ত্রের উপহার যা গত কয়েক দশকে তাদের হত্যাকারী বাহিনী আমাদের দিয়েছে।’
-
জম্মু-কাশ্মির ভারতের অভিন্ন অঙ্গ ছিল, আছে এবং থাকবে: রাজনাথ
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ১৩:১০ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘জম্মু-কাশ্মির ভারতের অভিন্ন অঙ্গ ছিল, আছে এবং থাকবে।’ আজ (সোমবার) শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে রাজনাথ ওই মন্তব্য করেন।