-
নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ০৮:৩৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী ফলাফল ঘিরে প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (শুক্রবার) দলটির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে এক পোস্টের মাধ্যমে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে।
-
২০ বছর পর ক্ষমতায় ফিরল বিএনপি, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ০৮:০৪ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অপরদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে জামায়াতে ইসলামী তার ইতিহাসে সবচেয়ে বেশি আসন পেয়ে সংসদের বিরোধী দল হওয়ার গৌরব অর্জন করেছে।
-
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোটগ্রহণ, এখন গণনা চলছে
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১৩:১৬বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হলো। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে।
-
আরেকটি পরিবর্তিত বাংলাদেশ উপহার পাবে মানুষ: গোলাম পরওয়ার
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১২:১৭বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিবর্তিত বাংলাদেশে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। এই ভোটের পরে আরেকটি পরিবর্তিত বাংলাদেশ মানুষ উপহার পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
-
সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮: ইসি সচিব
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১১:৩০বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
-
ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বললেন ‘ঈদ মোবারক’
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ০৯:৩৫ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার চলছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। মুহাম্মদ ইউনূস সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান। ভোট দিয়ে মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
-
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো: ভোট দিয়ে মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ০৬:১৭ঠাকুরগাঁও-১ (সদর) আসনের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।’
-
এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক: শফিকুর রহমান
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ০৬:০৬রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ঢাকা-১৫ সংসদীয় আসনে নির্বাচন করছেন তিনি। ভোট দিয়ে তিনি বলেছেন,এই ভোটের মাধ্যমে নতুন অধ্যায়ের শুরু হোক বাংলাদেশে।
-
'জামায়াত নেতার কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে'
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ১০:৩৪বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, "ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনা ভিন্নখাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা।" আজ (বুধবার) দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
-
১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব
ফেব্রুয়ারি ০৫, ২০২৬ ১৫:৪৫আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন অনুষ্ঠানের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।