• ইইউ’তে তুরস্কের অন্তর্ভুক্তির আলোচনা স্থগিত করার দাবি

    ইইউ’তে তুরস্কের অন্তর্ভুক্তির আলোচনা স্থগিত করার দাবি

    নভেম্বর ২৩, ২০১৬ ০৩:৫৮

    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’তে তুরস্কের অন্তর্ভুক্তির আলোচনা স্থগিত করে দেয়ার আহ্বান জানিয়েছেন ইইউ পার্লামেন্টের একাধিক সদস্য। তারা বলেছেন, তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের জের ধরে দেশটিতে যে দমন অভিযান চলছে তার কারণে এই আলোচনা বন্ধ করে দিতে হবে।

  • বিতর্কিত 'শিশু বিবাহ বিল' প্রত্যাহার করল তুরস্ক সরকার

    বিতর্কিত 'শিশু বিবাহ বিল' প্রত্যাহার করল তুরস্ক সরকার

    নভেম্বর ২২, ২০১৬ ১৩:৪২

    তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, তার দল জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি সংসদ থেকে বিতর্কিত ‘শিশু বিবাহ বিল’ প্রত্যাহার করে নিয়েছে। যৌন হয়রানির শিকার শিশুদের বিয়ে সংক্রান্ত আইন প্রণয়ণের জন্য তুর্কি সরকার জাতীয় সংসদে এ বিল তুলেছিল।

  • তুরস্কে শিশু যৌন হয়রানি বিল: হাজারো মানুষের বিক্ষোভ

    তুরস্কে শিশু যৌন হয়রানি বিল: হাজারো মানুষের বিক্ষোভ

    নভেম্বর ২০, ২০১৬ ১২:০৫

    তুরস্কে শিশু যৌন হয়রানি বিষয়ক একটি বিতর্কিত বিলের বিরুদ্ধে ইস্তাম্বুল শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ অব্যাহত রয়েছে। যেসব মেয়ে শিশু যৌন হয়রানি বা নির্যাতনের শিকার হবে তাদেরকে দোষী পুরুষ ব্যক্তি বিয়ে করলে দায় থেকে মুক্তি পাবে বলে বিলটির খসড়ায় বলা হয়েছে।

  • গুলেন পরিচালিত স্কুলের তুর্কি কর্মীদের পাকিস্তান ত্যাগের নির্দেশ

    গুলেন পরিচালিত স্কুলের তুর্কি কর্মীদের পাকিস্তান ত্যাগের নির্দেশ

    নভেম্বর ১৬, ২০১৬ ০৮:২৯

    পাক-তুর্ক স্কুল অ্যান্ড কলেজ নেটওয়ার্কের তুরস্কের কর্মীদের চলতি মাসের ২০ তারিখে মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তুর্কি বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেন এ শিক্ষা নেটওয়ার্ক পরিচালনা করেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দেশটি সফরের আগে কোনোরকম পূর্ব ঘোষণা ছাড়াই এ নির্দেশ দিল পাক স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

  • গভীর হচ্ছে তুরস্কের রাজনৈতিক সংকট

    গভীর হচ্ছে তুরস্কের রাজনৈতিক সংকট

    নভেম্বর ০৬, ২০১৬ ১৪:৩৫

    তুরস্কের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি বা এইচডিপি তাদের সংসদীয় কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাসহ নয় সংসদ সদস্যকে গ্রেফতার ও কারাদণ্ড দেয়ার প্রতিবাদে এইচডিপি এ  সিদ্ধান্ত নেয়।

  • তুরস্কের জমহুরিয়াত পত্রিকার আরো ৯ সাংবাদিকের জেল

    তুরস্কের জমহুরিয়াত পত্রিকার আরো ৯ সাংবাদিকের জেল

    নভেম্বর ০৫, ২০১৬ ২৩:৫৫

    তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি আদালত দেশটির বিরোধীদলীয় দৈনিক জমহুরিয়াত পত্রিকার নয় সাংবাদিককে কারাদণ্ড দিয়েছে। তুরস্কের প্রধান কুর্দিপন্থি দলের কয়েকজন নেতাকে কারাদণ্ড দেয়ার একদিন পার শনিবার এসব সাংবাদিককে জেল দেয়া হলো। নয় সাংবাদিকের কারাদণ্ড দেয়ার মধ্যদিয়ে তুরস্কে বিরোধী মতাবলম্বীদের ওপর এরদোগান সরকারের দমন-পীড়নের মারাত্মক চিত্র বেরিয়ে এল।

  • তুরস্কে আবার গ্যাস রপ্তানি শুরু করেছে ইরান

    তুরস্কে আবার গ্যাস রপ্তানি শুরু করেছে ইরান

    নভেম্বর ০১, ২০১৬ ০৩:৩৮

    তুরস্কে আবার গ্যাস রপ্তানি করতে শুরু করেছে তেহরান। ইরানের ন্যাশনাল গ্যাস কোম্পানির মুখপাত্র মাজিদ বুজারযাদে জানিয়েছেন, তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল ও গ্যাস কোম্পানি বোটাসের পক্ষ থেকে সৃষ্ট কারিগরি ত্রুটির কারণে গত বৃহস্পতিবার থেকে দেশটিতে গ্যাস রপ্তানি বন্ধ ছিল।

  • জমহুরিয়াত পত্রিকার সম্পাদককে আটক করেছে তুর্কি পুলিশ

    জমহুরিয়াত পত্রিকার সম্পাদককে আটক করেছে তুর্কি পুলিশ

    অক্টোবর ৩১, ২০১৬ ১৪:৪৯

    তুরস্কের বিরোধীমতের প্রভাবশালী দৈনিক জমহুরিয়াত পত্রিকার সম্পাদক ও কয়েকজন সাংবাদিককে আটক করেছে দেশটির পুলিশ। এসব সাংবাদিককে গ্রেফতারের জন্য তাদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়।

  • গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে তুরস্কে সামরিক ১৮ পাইলট আটক

    গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে তুরস্কে সামরিক ১৮ পাইলট আটক

    অক্টোবর ৩১, ২০১৬ ০৫:৩৫

    তুরস্ক সামরিক ১৮ পাইলটকে গ্রেফতার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত দেশটির ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশের দায়ে এ সব পাইলটকে আটক করা হয়। জুলাই মাসের ১৫ তারিখের অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে গুলেন জড়িত বলে দাবি করে আসছে তুরস্ক।

  • সীমান্তে সেনা বাড়াচ্ছে তুরস্ক; ইরাকি স্বেচ্ছাসেবী নিয়ে হুঁশিয়ারি

    সীমান্তে সেনা বাড়াচ্ছে তুরস্ক; ইরাকি স্বেচ্ছাসেবী নিয়ে হুঁশিয়ারি

    অক্টোবর ৩০, ২০১৬ ০৯:১৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইরাক সীমান্তবর্তী সিলোপি শহরে তিনি সেনা উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নেবেন। পাশাপাশি তিনি ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবিকে সিরিয়ায় যুদ্ধে যাওয়ার বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছেন।