-
ইরাকের ‘পিকেকে অবস্থানে’ তুরস্কের বিমান হামলা
জুন ১৫, ২০২০ ০৬:৫৮ইরাকের উত্তরাঞ্চলে কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, পিকেকে কুর্দি গেরিলাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
-
সিরিয়ার উত্তরাঞ্চলে নতুন সেনাবহর পাঠিয়েছে তুরস্ক
জুন ১৪, ২০২০ ১৫:৪৮সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশ নতুন করে সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক সরকার। ওই অঞ্চলের তুর্কি বাহিনীর উপস্থিতি জোরদার করার লক্ষ্য নিয়ে এই নতুন সেনাশক্তি পাঠানো হলো। আঙ্কারা দীর্ঘদিন থেকে সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে স্থায়ী ঘাঁটি করার চেষ্টা চালিয়ে আসছে।
-
অভিযোগ করার আগে আলাপ করে নিন: তুরস্ককে ইরানি জেনারেল
জুন ১৪, ২০২০ ০১:৫০ইরানে তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সদস্যদের উপস্থিতির অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু সম্প্রতি দাবি করেছিলেন, পিকেকে’র কিছু সদস্য ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
-
হাফতারকে রক্ষা করার জন্য লিবিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর: তুরস্ক
জুন ১২, ২০২০ ১২:১৫তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ায় যুদ্ধবিরতির জন্য মিশর যে প্রস্তাব দিয়েছে তা আন্তরিক নয় বরং বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারকে রক্ষা করার জন্য এই প্রস্তাব দেয়া হয়েছে। মিশরের দেয়া প্রস্তাবের সমালোচনাও করেছেন তিনি।
-
লিবিয়া থেকে এখনই সেনা সরাবে না তুরস্ক: এরদোগান
জুন ১০, ২০২০ ১৪:২১তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, লিবিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি বলেন, লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন রয়েছে। তারাও এই সরকারের প্রতি সমর্থন দেওয়া অব্যাহত রাখবে।
-
তুরস্ক গ্যাস আমদানি বন্ধ রাখায় তেহরান বিস্মিত হয়েছে: কর্মকর্তা
জুন ১০, ২০২০ ০২:৪৮তুরস্ক আগামী মাসের মাঝামাঝি সময়ে আবার ইরান থেকে গ্যাস আমদানি শুরু করবে বলে তেহরান আশা প্রকাশ করেছে। ইরান থেকে গ্যাস আমদানির ২৫ বছর মেয়াদি চুক্তি থাকলেও গত দুই মাসেরও বেশি সময় ধরে গ্যাস নেয়া বন্ধ রেখেছে আঙ্কারা।
-
লিবিয়া নিয়ে কয়েকটি ইস্যুতে একমত হয়েছেন ট্রাম্প ও এরদোগান
জুন ০৯, ২০২০ ১৬:০৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, লিবিয়া সংঘাত নিয়ে কয়েকটি ইস্যুতে তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমত হয়েছেন। লিবিয়ার সংঘাতে সংযুক্ত আরব আমিরাত এবং মিসরসহ বেশ কয়েকটি দেশ বিদ্রোহীদেরকে সহযোগিতা করছে। অন্যদিকে, তুরস্ক সরকার লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহযোগিতার জন্য সেনা পাঠিয়েছে।
-
তুর্কি সামরিক বাহিনীর আরো ২৭৫ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
জুন ০৯, ২০২০ ১৫:০২আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসিত তুরস্কের বিরোধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে আরো ২৭৫ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুর্কি সরকার। এসব ব্যক্তির বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে। ২০১৫ সালে সংঘটিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সঙ্গে এ সমস্ত ব্যক্তির সম্পর্ক ছিল বলে তুর্কি সরকার মনে করছে।
-
এস-৪০০'র নতুন চালানের ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাল তুরস্ক
জুন ০৯, ২০২০ ০১:৪৭রাশিয়া থেকে অত্যাধুনিক এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নতুন চালান গ্রহণের ব্যাপারে তুরস্ক এবং রাশিয়া চুক্তিতে পৌঁছেছে। তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
-
খুলে দেয়া হয়েছে ইরান-তুরস্ক সীমান্ত
জুন ০৪, ২০২০ ১৪:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার বাজারগান সীমান্ত পয়েন্ট খুলে দেয়া হয়েছে। দীর্ঘ সাড়ে তিন মাস পর সীমান্ত দিয়ে দু'দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক ও লরি চলাচল শুরু হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর বাজারগান সীমান্ত দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়া হয়।