-
‘চলতি বছর আফগানিস্তানের ৫ ভাগ এলাকা তালেবানের হাতে চলে গেছে’
জুলাই ৩০, ২০১৬ ১১:১৭সাবেক তালেবান নেতা মোল্লা মানসুর নিহত হওয়ার পর আফগানিস্তানে যুদ্ধ আরো তীব্রতর হয়েছে। এ ছাড়া, আফগানিস্তান শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। মার্কিন কংগ্রেসকে দেয়া ত্রৈমাসিক প্রতিবেদনে এমন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আমেরিকার আফগানিস্তান পুনঃনির্মাণ সংক্রান্ত বিশেষ মহাপরিদর্শক চলতি বছরের দ্বিতীয় তিন মাসের পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন দিয়েছেন।
-
আফগানিস্তান ছাড়তে মার্কিনীদের প্রতি তালেবান প্রধানের আহ্বান
জুলাই ০২, ২০১৬ ১৪:২৭তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা, আফগানিস্তানে মার্কিনীসহ বিদেশি বাহিনীর দখলদারিত্বের ইতি ঘটানোর আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন কথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ১৫ বছর পরও দেশটিতে আমেরিকাসহ বিদেশি সেনা উপস্থিতি বজায় রয়েছে। তালেবান সৃষ্টিতে খোদ আমেরিকার ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।
-
কাবুলে ভয়াবহ গাড়িবোমা হামলা: নিহত ৩০ আহত ৫০
জুন ৩০, ২০১৬ ১১:৩৯আফগানিস্তানের রাজধানী কাবুলে পুলিশ ক্যাডেটদের বহনকারী গাড়ির বহর লক্ষ্য করে জোড়া আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে। কাবুলের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি সড়কে আজ (বৃহস্পতিবার) সকালে এ পাশবিক হামলা চালানো হয়।
-
আফগান সংকটের সামরিক সমাধান চাইলে তার পরিণাম ভেবে দেখতে হবে: পাকিস্তান
জুন ২৩, ২০১৬ ০৭:২৮আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার প্রতি আমেরিকার অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। পাকিস্তান একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগান সংকটের আবার সামরিক সমাধান যারা চাইছে তাদেরকে এর পরিণাম ভেবে দেখতে হবে।
-
কাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় ১৪ নেপালি নিরাপত্তা কর্মী নিহত
জুন ২০, ২০১৬ ০৭:৫৯আফগানিস্তানের রাজধানী কাবুলে নেপালি নিরাপত্তা বাহিনীর একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চার আফগান ও পাঁচ নেপালি নাগরিক আহত হয়েছেন।
-
আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৮ ব্যক্তি নিহত
জুন ১৯, ২০১৬ ১২:৩৭আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে মার্কিন ড্রোন হামলায় অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে। আফগান সেনাবাহিনীর মুখপাত্র গোলাম হযরত কারিমি বলেছেন, রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত কুন্দুজ প্রদেশের আচিন এলাকায় মার্কিন বাহিনী ড্রোনের মাধ্যমে গতকাল রাতে হামলা চালালে এসব ব্যক্তি নিহত হয়।
-
পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন হাকিমুল্লাহ মেহসুদের ভাই এবং চাচা
জুন ১৯, ২০১৬ ১০:৫৯তেহরিকে তালেবান পাকিস্তানের সাবেক প্রধান হাকিমুল্লাহ মেহসুদের ভাই এবং চাচাসহ নিষিদ্ধ ঘোষিত এ গোষ্ঠীর ছয় গুরুত্বপূর্ণ সদস্য পাক নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন কুররাম এজেন্সিতে তারা আত্মসমর্পণ করেছেন বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা আজ (রোববার) জানিয়েছেন।
-
ভারত ও আফগান গোয়েন্দাদের সন্ত্রাসবাদ উস্কে দিতে দেয়া হবে না: পাক সেনাপ্রধান
জুন ১০, ২০১৬ ১৯:১৫পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আজ (শুক্রবার) দাবি করেছেন, ভারত এবং আফগানিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ উস্কে দিতে দেয়া হবে না। পাকিস্তান সফররত আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন নিকোলসন, আফগানিস্তান এবং পাকিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রিচার্ড ওলসনকে দেয়া সাক্ষাতে এ কথা বলেন তিনি।
-
আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় নেতা নিহত
জুন ০৯, ২০১৬ ০৭:২৪আফগাফিন্তানে মার্কিন ড্রোন হামলায় সিরাজউদ্দিন হাক্কানি নেটওয়ার্কের শীর্ষস্থানীয় এক নেতা নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা আজ(বৃহস্পতিবার) এ কথা জানিয়েছেন।
-
আফগানিস্তানে আরো ১২ যাত্রীকে হত্যা করেছে সন্ত্রাসীরা
জুন ০৮, ২০১৬ ১৩:৩৯আফগানিস্তানের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলে যাত্রীদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের আলাদা হামলায় আরো অন্তত ১২ বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর ৫০ জন আহত হয়েছে।