-
তারেক রহমানকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
মে ২৮, ২০২৬ ১৯:৩৬পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি বলেছেন, নিজ দেশের জাতীয় উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ এবং ভারত একই দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং এ দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য হলো দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ।
-
সাধারণ মানুষের ওপর থেকে আর্থিক বোঝা কমান: মোদির প্রতি কমল হাসান
মে ২৪, ২০২৬ ২০:৩৮পার্সটুডে- মধ্যপ্রাচ্যের চলমান সংকটের জেরে দেশে জ্বালানির দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে আমজনতাকে মূল্যস্ফীতির হাত থেকে বাঁচাতে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি জরুরি জাতীয় সম্মেলন ডাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানালেন ‘মাক্কাল নীতি মইয়াম’ প্রধান ও তামিলনাড়ু রাজ্যসভার সাংসদ কমল হাসান।
-
ট্রাম্পের হয়ে মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন মার্কো রুবিও!
মে ২৩, ২০২৬ ১৮:৪৯পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউসে যাওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার দুপুরেই কলকাতা থেকে দিল্লি পৌঁছোন তিনি। রাজধানীতে নেমে সেবাতীর্থে মোদীর সঙ্গে বৈঠকে বসেন রুবিয়ো। এক ঘণ্টার বেশি বৈঠক হয় দুই রাষ্ট্রনেতার। বৈঠক শেষে এক্স পোস্ট করে মোদী জানান কী কী বিষয়ে আলোচনা হয়েছে রুবিও'র সঙ্গে।
-
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
মে ০৯, ২০২৬ ১৫:২১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। শপথ নিয়েছেন নতুন সরকারের মন্ত্রীরা।
-
পশ্চিমবঙ্গে বিজেপির বড় জয়, ভবানীপুরে শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা
মে ০৫, ২০২৬ ০১:২০ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৬টি আসন জিতে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি। এর মধ্য দিয়ে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেড় দশকের শাসনের অবসান ঘটতে চলেছে।
-
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি, ১৯৪ আসনে এগিয়ে
মে ০৪, ২০২৬ ২০:২৩ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পথে রয়েছে বিজেপি। এখন পর্যন্ত গণনা করা ভোটের পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯৪ আসনে। আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৪ আসনে এগিয়ে। অর্থাৎ বড় পরাজয়ের মুখে রয়েছে তৃণমূল কংগ্রেস।
-
এত নিচে নামতে পারেন প্রধানমন্ত্রী?-মমতা বন্দোপাধ্যায়
এপ্রিল ২৪, ২০২৬ ১৮:৪৩ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বারুইপুরে আজ শুক্রবার এক জনসভায় বলেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে না। রাজ্যের অন্যতম এবং নামী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করতে পারছে না রাজ্য সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার সৃষ্টি হয়েছে।
-
নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা বিএনপির
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১৫:১৯বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ঘোষণা করছে বিএনপি।
-
তারেক রহমানকে ভারত,পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের অভিনন্দন
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ০৯:১৭বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয় পাওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে অভিনন্দনের বার্তা। ভারত, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়েছে।
-
এপস্টেইন নথিতে মোদির নাম: সরকারের দাবি ‘ভিত্তিহীন’, কংগ্রেস বলল ‘জাতীয় লজ্জা’
ফেব্রুয়ারি ০১, ২০২৬ ১০:৫৩যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। গত শুক্রবার এসব নথি থেকে বেশ কয়েক লাখ পৃষ্ঠা উন্মোচন করার পর রীতিমতো হইচই পড়ে গেছে ভারতেও। কেননা, বেশকিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে।