-
ট্রাম্পের আফগান নীতি নিয়ে আলোচনা করতে চীন যাচ্ছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৭:০৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান বিষয়ক নতুন নীতি ঘোষণা করার পর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চীন যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। আগামীকাল (শুক্রবার) তিনি বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে ট্রাম্পের আফগান নীতি ছাড়াও দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা হবে।
-
সুচিকে দেয়া 'প্রেসিডেন্ট পদক' প্রত্যাহারের দাবি করলেন পাক সংসদ সদস্যরা
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৬:৩০মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান এবং সরকারের কার্যত প্রধান নেতা অং সান সুচিকে দেয়া প্রেসিডেন্ট পদক প্রত্যাহারের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছে পাক সংসদ সদস্যরা। রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান গণহত্যা বন্ধ করতে এমনকি এর বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হওয়ায় এ আহ্বান জানানো হয়।
-
‘চীন-পাকিস্তানের সঙ্গে একযোগে ২ ফ্রন্টে যুদ্ধের আশংকা করছে ভারত’
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৫:০১চীন এবং পাকিস্তানের সঙ্গে একযোগে দুই ফ্রন্টে যুদ্ধের আশংকা নাকচ করেননি ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। এ ছাড়া, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা পরমাণুঅস্ত্রধর প্রতিবেশীদের মধ্যে যুদ্ধ হতে পারে না বলে প্রচলিত কথাও নাকচ করে দেন তিনি।
-
পাকিস্তান সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে: কাবুলের অভিযোগ
সেপ্টেম্বর ০৭, ২০১৭ ০৩:৩০পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর কাবুল বিরোধী বক্তব্যের কঠোর সমালোচনা করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র শাকিব মোস্তাগনি বলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপের পরিবর্তে পাকিস্তানের উচিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধে সত্যনিষ্ঠ হওয়া।
-
পাকিস্তান রোহিঙ্গা ইস্যু তুলবে ওআইসি এবং জাতিসংঘে
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ১২:৪৬মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তান ইস্যুটি ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং জাতিসংঘে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
-
মার্কিন নীতির বিপরীতে কর্মকৌশল নির্ধারণে সম্মেলনে বসেছেন পাক রাষ্ট্রদূতরা
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০৮:৪৭পাকিস্তানি রাষ্ট্রদূতদের তিন দিনের সম্মেলন রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। উদ্বোধন করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ এবং এতে আমেরিকা, ব্রিটেন, আফগানিস্তান, ভারত, রাশিয়া এবং চীনসহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীতে নিয়োজিত পাকিস্তানি রাষ্ট্রদূতরা অংশ গ্রহণ করছেন।
-
আমেরিকার সঙ্গে টানাপড়েনের মাঝে ইরান সফরে আসছেন পাক পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ০৩, ২০১৭ ১৩:৫০পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ ইরান সফরে আসবেন বলে আশা করা হচ্ছে। তিনি আগামী শুক্রবার থেকে চারটি দেশ সফরে বের হবেন এবং তারই অংশ হিসেবে খাজা আসিফ ইরানে আসবেন। এ সফরে পাক পররাষ্ট্রমন্ত্রী ইরান ছাড়াও চীন, রাশিয়া ও তুরস্কে যাবেন।
-
ভারতীয় সেনার গুলিতে প্রাণ দিল পাকিস্তানি ৫ বছরের মেয়ে শিশু
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১৯:৪৮পাকিস্তানি একটি পাঁচ বছরের মেয়ে শিশু আজ(শনিবার) ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত বিরোধপূর্ণ কাশ্মিরের অভিন্ন সীমান্তে এ ঘটনা ঘটেছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গুলি করা হয়েছে বলে খবরে দাবি করা হয়।
-
ব্রিকসে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হবে না: চীন
সেপ্টেম্বর ০১, ২০১৭ ০৯:১৩ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনা হবে না বলে চীন জানিয়ে দিয়েছে। আগামী ৩/৫ সেপ্টেম্বর চীনের ফুজিয়ান প্রদেশের জিয়ামেনে ‘ব্রিকস’ সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই সম্মেলনে উপস্থিত থাকবেন। কিন্তু তার আগে গতকাল (বৃহস্পতিবার) চীন বলেছে, ব্রিকস সম্মেলনের মঞ্চ সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের ভূমিকা নিয়ে আলোচনার উপযুক্ত স্থান নয়।
-
যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানাতে ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান
আগস্ট ৩১, ২০১৭ ১৪:০৪পাকিস্তানের পররাষ্ট্র দফতর আজ(বৃহস্পতিবার) ভারতের ডেপুটি হাইকমিশনার বা ডিএইচসি জেপি সিংকে তলব করেছে। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় গুলিতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানানোর জন্য তাকে তলব করা হয়।