-
সামরিক সহযোগিতা আরো বৃদ্ধিতে সম্মত হলো চীন-পাকিস্তান
মার্চ ১৬, ২০১৭ ২১:২৬চীন এবং পাকিস্তান দু দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরো বাড়োতে সম্মত হয়েছে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআরের বিবৃতিতে আজ (বৃহস্পতিবার) এ কথা জানানো হয়েছে।
-
ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল পাকিস্তান
মার্চ ১৬, ২০১৭ ১৫:৫৬পাকিস্তানের নৌবাহিনী আজ (বৃহস্পতিবার) ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এ ক্ষেপলাস্ত্রে আধুনিক ইলেক্ট্রেনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে।
-
সৌদি আরবে সেনা পাঠায় নি পাকিস্তান: পাক প্রতিরক্ষামন্ত্রী
মার্চ ১৬, ২০১৭ ১৪:৩৩পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য তার দেশ সৌদি সীমান্তে কোনো সেনা পাঠায় নি। গতকাল (বুধবার) তিনি পাকিস্তানের জাতীয় সংসদে এ কথা ঘোষণা করেন।
-
লন্ডনে বৈঠক: পাক-আফগান উত্তেজনা কমানোর আশাবাদ
মার্চ ১৬, ২০১৭ ০৬:১৩পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এবং আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার লন্ডনে বৈঠক করেছেন। আফগানভিত্তিক সন্ত্রাসীরা পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাচ্ছে বলে ইসলামাবাদ যে অভিযোগ করেছে সে বিষয়ে আলোচনার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।
-
লন্ডনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসছে পাকিস্তান এবং আফগানিস্তান
মার্চ ১৫, ২০১৭ ০৬:৩৬পাকিস্তান এবং আফগানিস্তান লন্ডনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসবে। দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনা নিরসনে আজ (বুধবার) আরো পরে এ বৈঠক হবে বলে জানিয়েছেন ইসলামাবাদ নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ওমর জাকিলওয়াল।
-
'গোলযোগ সৃষ্টিকারীদের' নির্মূল না করা পর্যন্ত আফগান সীমান্ত বন্ধ: পাকিস্তান
মার্চ ১৪, ২০১৭ ০৮:০৪আফগানিস্তান সঙ্গে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 'গোলযোগ সৃষ্টিকারীদের' পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত পশ্চিম সীমান্ত বন্ধ রাখার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে পাক সামরিক ও বেসামরিক নেতারা।
-
পাকিস্তান সীমান্তে ১৭৯ কিলোমিটার দীর্ঘ প্রাচীর নির্মাণের পরিকল্পনা ত্যাগ করল ভারত
মার্চ ১৪, ২০১৭ ০৬:৫৪পাকিস্তান সীমান্তে প্রাচীর নির্মাণের পরিকল্পনা ত্যাগ করেছে ভারত। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং ভারতীয় সেনাবাহিনীর বিরোধিতার মুখে প্রাচীর নির্মাণের এ পরিকল্পনা বাতিল করা হয় বলে ভারতীয় কোনো কোনো সংবাদপত্র জানিয়েছে।
-
ইয়েমেন সংলগ্ন সৌদি সীমান্তে পাকিস্তানি সেনা মোতায়েন
মার্চ ১৩, ২০১৭ ০৯:২০পাকিস্তান সৌদি আরবে এক ব্রিগেড যুদ্ধোপযোগী সেনা মোতায়েন করছে। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলা ঠেকাতে যখন রিয়াদ হিমশিম খাচ্ছে তখন এ সেনা মোতায়েনের খবর দিল নিরাপত্তা সূত্রগুলো।
-
পাকিস্তান দিবসের কুচকাওয়াজে অংশ নেবে চীন ও তুর্কি সেনাদল
মার্চ ১৩, ২০১৭ ০৮:৫১পাকিস্তান দিবসের কুচকাওয়াজে চীন এবং তুরস্কের সেনাবাহিনী অংশ গ্রহণ করবে। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর আজ(সোমবার) এক টুইট বার্তায় এ কথা জানিয়েছে।
-
চীনের তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল পাকিস্তান
মার্চ ১২, ২০১৭ ১৭:৪১চীনের তৈরি ভ্রাম্যমাণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ(রোববার) চালু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিচু থেকে মধ্য উচ্চতার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা এলওএমডিএস দেশটির বিমান প্রতিরক্ষা বহরের অন্তর্ভুক্ত করা হলো। এতে দেশটির বিমান সক্ষমতা আরো এক ধাপ বাড়বে বলে পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর বা আইএসপিআরের বিবৃতিতে উল্লেখ করা হয়।