-
মোদির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব নিল বেলুচিস্তানের প্রাদেশিক সংসদ
আগস্ট ২৮, ২০১৬ ০৩:২১ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে পাকিস্তানের বেলুচিস্তানের প্রাদেশিক সংসদ। চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তান সম্পর্কে মোদি যে মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে সর্বসম্মতভাবে এ প্রস্তাব গ্রহণ করা হয়।
-
ইরানের সঙ্গে পাইপলাইন প্রকল্প অগ্রাধিকার পাওয়া উচিত- পাক অর্থনীতিবিদ
আগস্ট ২৭, ২০১৬ ১৬:৫১জ্বালানি সংকটে ভোগা পাকিস্তানের জন্য ইরান-পাকিস্তান বা আইপি গ্যাস পাইপলাইন প্রকল্প সবচেয়ে সম্ভাবনাময় ও টেকসই জ্বালানি প্রকল্প। এর কাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন।
-
টানাপড়েন সত্ত্বেও মোদিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন নওয়াজ
আগস্ট ২৭, ২০১৬ ০৬:৫৫পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ভারতসহ দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্ক’ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। ইসলামাবাদে নভেম্বরের ৯ থেকে ১০ তারিখ পর্যন্ত অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য এ আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
-
ইরানের সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি সম্পর্ক গড়ে তুলুন: পাক সরকারকে গণমাধ্যম
আগস্ট ২৬, ২০১৬ ১২:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি সম্পর্ক গড়ে তুলতে পাকিস্তান সরকারকে পরামর্শ দিয়েছে দেশটির গণমাধ্যম। পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক ‘এক্সপ্রেস ট্রিবিউন’ বলেছে, ইরানের হাতে বিশাল গ্যাস ও তেলের ভাণ্ডার থাকায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা জরুরি।
-
কাশ্মির নিয়ে আলোচনা: পাকিস্তানের আহ্বান প্রত্যাখ্যান করল ভারত
আগস্ট ২৬, ২০১৬ ০৭:৩৩কাশ্মির সংকট নিয়ে আলোচনার ব্যাপারে পাকিস্তানের আহ্বান প্রত্যাখ্যান করেছে ভারত। গত ১৯ আগস্ট ভারতীয় পররাষ্ট্র সচিব এস জয়শংকরের কাছে লেখা চিঠিতে এ আহ্বান জানিয়েছিলেন পাক পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী। এতে চলতি মাসের শেষ নাগাদ জয়শংকরকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ এবং কাশ্মির সংকট নিয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছিল।
-
মাদকের কেন্দ্র আফগানিস্তান; পাচারের রুট পাকিস্তান
আগস্ট ২৫, ২০১৬ ১৬:২০বিশ্বের ৭০ শতাংশ মাদক উৎপাদন করছে আফগানিস্তান যার ৪২ থেকে ৪৩ ভাগ পাকিস্তানের মধ্যদিয়ে পাচার হচ্ছে। জাতিসংঘ কার্যালয়ের মাদক ও অপরাধ বিভাগের (ইউএনওডিসি) পাকিস্তান প্রতিনিধি সিজার গুয়েদেস এ তথ্য জানিয়েছেন।
-
পাক জয়েন্ট চীফস অব স্টাফ রাশিয়ায়; সম্পর্ক বাড়ছে সামরিক বাহিনীতে
আগস্ট ২৫, ২০১৬ ১৪:২৯আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করতে এবং দু দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়াতে পাকিস্তান ও রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। মস্কোয় পাকিস্তানের জয়েন্ট চীফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল রাশাদ মাহমুদ ও রাশিয়ার সামরিক বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের মধ্যে এক বৈঠকে এসব বিষয়ে মতৈক্য হয়।
-
সার্ক বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাচ্ছেন না ভারতের অর্থমন্ত্রী
আগস্ট ২৪, ২০১৬ ০৬:১৭পাকিস্তানে অনুষ্ঠেয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের বৈঠকে যোগ দিচ্ছেন না ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিষয়টি এরইমধ্যে ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
-
পাকিস্তান বিরোধী বক্তব্য দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন এমকিউএম নেতা আলতাফ
আগস্ট ২৩, ২০১৬ ১১:৩২পাকিস্তান বিরোধী কঠোর বক্তব্য দেয়ার একদিন পরই নিঃশর্ত ক্ষমা চেয়েছেন লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকা মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এমকিউএম প্রধান আলতাফ হোসেন। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফসহ পাক কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান তিনি। টুইটার বার্তায় তার এ বক্তব্য তুলে ধরেছেন এমকিউএম মুখপাত্র ওয়াসে জলিল।
-
ইকবালের গভীর ইরান-প্রেম ও ত্রাণকর্তা সম্পর্কিত ভবিষ্যদ্বাণী
আগস্ট ২২, ২০১৬ ১৪:২৫মরহুম আল্লামা ডক্টর ইকবাল ছিলেন একজন খুব বড় মাপের কবি, দার্শনিক ও ইসলামী সংস্কারক। ইসলামী জাগরণের কবি ও পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা আধ্যাত্মিক জনক হিসেবেও তার রয়েছে বিশেষ খ্যাতি।