-
আটক পাক হেলিকপ্টার আরোহীদের সবাইকে মুক্তি দিয়েছে তালেবান
আগস্ট ১৩, ২০১৬ ১২:০৫আফগানিস্তানে আটক পাকিস্তানের ছয় হেলিকপ্টার আরোহীর সবাইকে তালেবান মুক্তি দিয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা আজ(শনিবার) এ কথা জানিয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন রাশিয়ার এবং পাঁচজন পাকিস্তানি নাগরিক ছিলেন এবং সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
-
কাশ্মির সংকট নিয়ে সংলাপের জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হবে: পাকিস্তান
আগস্ট ১২, ২০১৬ ২০:০৮পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, কাশ্মির সংকট নিয়ে সংলাপের জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হবে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান বিক্ষোভ প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন তিনি।
-
‘দায়েশের আঞ্চলিক কমান্ডার হাফিজ সাঈদ খান নিহত’
আগস্ট ১২, ২০১৬ ১২:৪৫উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের আঞ্চলিক প্রধান হাফিজ সাঈদ খান সম্প্রতি এক আফগান-মার্কিন যৌথ অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছে কাবুল। ইসলামাবাদে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ড. ওমর যাখিলওয়াল আজ (শুক্রবার) হাফিজ সাঈদ খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
-
কোয়েটা হামলায় 'বিদেশি গোয়েন্দা সংস্থার' হাত রয়েছে: দাবি করল পাকিস্তান
আগস্ট ১২, ২০১৬ ০৮:২৬পাকিস্তান দাবি করেছে, কোয়েটা হামলায় বিদেশি গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। বিদেশি গোয়েন্দা সংস্থা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সহায়তায় গত সোমবার ন্যক্কারজনক এ হামলা চালিয়েছে বলে ইসলামাবাদ মনে করছে। ওই হামলায় ৭৬ জন নিহত হন যাদের অর্ধেকই ছিলেন আইনজীবী।
-
কোয়েটায় শরিয়া আদালতের বিচারককে লক্ষ্য করে বোমা হামলা: আহত ১২
আগস্ট ১১, ২০১৬ ০৮:১৩পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় আজ (বৃহস্পতিবার) আবার বোমা বিস্ফোরণ ঘটেছে। কোয়েটার আকরাম হাসপাতালের কাছে এ বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছে। এ নিয়ে তিন দিনের মধ্যে দ্বিতীয় দফা বোমা হামলা হলো কোয়েটায়।
-
পাকিস্তানে রহস্যজনক পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার
আগস্ট ০৯, ২০১৬ ০৭:৪৬পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার লাগানোর সঙ্গে জড়িত সংগঠন ‘মুভ অন পাকিস্তান’র প্রধান মোহাম্মদ কামরানকে গ্রেফতার করা হয়েছে।
-
কোয়েটা হামলার জেরে বিশেষ অভিযান চালানোর নির্দেশ
আগস্ট ০৯, ২০১৬ ০৪:৩১পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ গোটা দেশে বিশেষ চিরুনি অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। কোয়েটা হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য পাক গোয়েন্দা সংস্থাগুলোকে এ নির্দেশ দেয়া হয়।
-
কোয়েটায় সন্ত্রাসী হামলার নিন্দা করল ইরান
আগস্ট ০৮, ২০১৬ ১৫:৩৫পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা ও সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট নাসির জানজুয়াকে পাঠানো এক শোকবার্তায় তিনি পাক সরকার ও হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
-
পাকিস্তানে সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষার জন্য সরকারের প্রতি মুসলমানদের আহবান
আগস্ট ০৮, ২০১৬ ১৪:১৭পাকিস্তানের হাজার হাজার মুসলমান সেদেশে বসবাসকারী শিয়া মুসলমানদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
-
কোয়েটার হাসপাতালে বোমা; বার সভাপতি ও সাংবাদিকসহ নিহত ৬৩
আগস্ট ০৮, ২০১৬ ০৮:৫০পাকিস্তানের কোয়েটা শহরের একটি বেসামরিক হাসপাতালে আজ (সোমবার) ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৬৩ জন নিহত ও ৪০ জনের বেশি জন আহত হয়েছেন। বিস্ফোরণের আগে গুলিতে বেলুচিস্তান আইনজীবী সমিতির সভাপতি বিলাল আনোয়ার কাসি মারা গেছেন।