• ‘পাকিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিল’এর আর্থিক সহায়তার প্রয়োজন নেই’

    ‘পাকিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিল’এর আর্থিক সহায়তার প্রয়োজন নেই’

    এপ্রিল ০৮, ২০১৬ ০৮:১০

    পাকিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’এর আর্থিক সহায়তার প্রয়োজন নেই বলে ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী ইশহাক দার। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, গত দু’বছরে দেশটি যে অর্থনৈতিক অর্জন করেছে তা সংহত করার প্রয়োজন রয়েছে। রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

  • আইএমএফ'র আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই পাকিস্তানের: অর্থমন্ত্রী

    আইএমএফ'র আর্থিক সহযোগিতার প্রয়োজন নেই পাকিস্তানের: অর্থমন্ত্রী

    এপ্রিল ০৮, ২০১৬ ০৮:০৭

    আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ’র আর্থিক সহায়তার প্রয়োজন পাকিস্তোনের নেই বলে ঘোষণা করেছেন দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার। এ সময় তিনি আরও বলেন, গত দুই বছরে তার দেশ যে অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে তা সুসংহত করতে হবে। রাজধানী ইসলামাবাদে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

  • ‘পাক-ভারত শান্তি প্রক্রিয়া বাতিল করে দেয়া হয়েছে’

    ‘পাক-ভারত শান্তি প্রক্রিয়া বাতিল করে দেয়া হয়েছে’

    এপ্রিল ০৮, ২০১৬ ০৭:০৩

    পাকিস্তানের সঙ্গে ভারতের শান্তি প্রক্রিয়া কার্যত অচল হয়ে পড়েছে। নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত এ কথা বলেছেন। তিনি বলেছেন, বর্তমানে পাক-ভারত শান্তি প্রক্রিয়া বাতিল করে দেয়া হয়েছে।

  • ভারত সফরে সীমিত সহযোগিতা পেয়েছে তদন্ত দল: পাকিস্তানের দাবি

    ভারত সফরে সীমিত সহযোগিতা পেয়েছে তদন্ত দল: পাকিস্তানের দাবি

    এপ্রিল ০৭, ২০১৬ ০৮:০৬

    পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, ভারত সফরকালে সীমিত সহযোগিতা পেয়েছে পাঠানকোট হামলার তদন্তে জড়িত পাকিস্তানের যৌথ তদন্ত দল জেআইটি। ভারত সফর শেষে জেআইটি পাকিস্তান ফিরে আসার প্রায় এক সপ্তাহ পরে এ বিবৃতি দেয়া হলো।

  • পাঞ্জাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে একযোগে নামল সেনা ও বেসামরিক বাহিনী

    পাঞ্জাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে একযোগে নামল সেনা ও বেসামরিক বাহিনী

    এপ্রিল ০৬, ২০১৬ ২০:২৩

    পাকিস্তানের নিরাপত্তা বাহিনী আজ(বুধবার) দেশটির সেনাবাহিনীর সহায়তা দক্ষিণাঞ্চলীয় পাঞ্জাবে অভিযান শুরু করেছে। সন্ত্রাসী ও দাগী অপরাধীদের বিরুদ্ধে এ অভিযান শুরু করা হয়েছে।

  • পাকিস্তানে এবার অস্ত্র বিস্ফোরকসহ আটক হলো কথিত আফগান গোয়েন্দা

    পাকিস্তানে এবার অস্ত্র বিস্ফোরকসহ আটক হলো কথিত আফগান গোয়েন্দা

    এপ্রিল ০৬, ২০১৬ ১৯:১৪

    পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চল চামান থেকে কথিত আফগান গোয়েন্দাকে আজ(বুধবার) আটক করা হয়েছে। পাক আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোর বা এফসি এক অভিযান চালানোর সময়ে এ গোয়েন্দাকে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তি আফগান গোয়েন্দা সংস্থার কর্মরত সদস্য বলে প্রাথমিক খবরে দাবি করা হয়েছে।

  • পানামা পেপার্স: অভিযোগ যাচাইয়ে বিচার কমিশন গঠনের ঘোষণা নওয়াজের

    পানামা পেপার্স: অভিযোগ যাচাইয়ে বিচার কমিশন গঠনের ঘোষণা নওয়াজের

    এপ্রিল ০৬, ২০১৬ ০৬:৩৮

    ৬ এপ্রিল (রেডিও তেহরান): পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তার পরিবার অর্থ নিয়ে কোনো কেলেঙ্কারির সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার জন্য উচ্চ ক্ষমতার বিচার বিভাগীয় কমিশন গঠন করা হবে। জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। নওয়াজের মেয়ে এবং ছেলেদের বিদেশে কোম্পানি আছে বলে ‘পানামা পেপার্সে’ অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দেন তিনি।

  • পাকিস্তানে ঝড়-বৃষ্টি ও ভূমিধসে নিহত ৮৫

    পাকিস্তানে ঝড়-বৃষ্টি ও ভূমিধসে নিহত ৮৫

    এপ্রিল ০৫, ২০১৬ ০৯:৫৩

    ৫ এপ্রিল (রেডিও তেহরান): পাকিস্তানে প্রবল ঝড়, অতি বৃষ্টি ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জনই খাইবার পাখতুনখোয়া প্রদেশের অধিবাসী। টানা বর্ষণে প্রায় ১৫০ টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

  • পাঠানকোট হামলার ঘটনা ভারতের সাজানো: দাবি করছে পাক তদন্ত দল

    পাঠানকোট হামলার ঘটনা ভারতের সাজানো: দাবি করছে পাক তদন্ত দল

    এপ্রিল ০৫, ২০১৬ ০৬:৪৬

    ৫ এপ্রিল (রেডিও তেহরান): পাকিস্তানের যৌথ তদন্ত দল(জেআইটি) ধারণা করছে পাঠানকোট হামলার ঘটনা ভারত সাজিয়েছে। এ তদন্ত দল পাঠানকোটের ভারতীয় বিমান ঘাটি গত মাসের ২৯ তারিখ পরিদর্শন করেছে।

  • বিশ্ব নেতাদের ও তাদের পরিবারের অর্থ পাচারের তথ্য ফাঁস

    বিশ্ব নেতাদের ও তাদের পরিবারের অর্থ পাচারের তথ্য ফাঁস

    এপ্রিল ০৪, ২০১৬ ০৮:১১

    ৪ এপ্রিল (রেডিও তেহরান): পানামার একটি আইন সংস্থার ব্যাপক সংখ্যক গোপন কাগজপত্র ফাঁস করে দেয়া হয়েছে। সৌদি আরবের রাজা, রাশিয়ার প্রেসিডেন্ট, ব্রিটিশ কয়েকজন রাজনীতিবিদ, আইসল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তার পরিবার, ইউক্রেনের প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বিশ্বের অনেক শক্তিশালী রাজনীতিবিদের কর ফাঁকি দেয়ার ঘটনা এতে ফাঁস করে দেয়া হয়েছে।