-
ফরাসি গোয়েন্দা সংস্থাগুলোকে ঢেলে সাজাতে হবে: তদন্ত প্রতিবেদন
জুলাই ০৫, ২০১৬ ১৪:০০ফ্রান্সের গোয়েন্দা সংস্থাগুলোকে ঢেলে সাজানোর পরামর্শ দেয়া হয়েছে। রাজধানী প্যারিসে গত বছরের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গঠিত সংসদীয় তদন্ত কমিশনের প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে।
-
৪ দিনের ধর্মঘটে যাচ্ছেন ফ্রান্সের পাইলটরা
জুন ১৮, ২০১৬ ১৩:৪৮ফ্রান্সের চলমান আন্দোলনের অংশ হিসেবে চারদিনের ধর্মঘটে যোগ দিতে যাচ্ছেন দেশটির জাতীয় বিমান সংস্থা এয়ার ফ্রান্সের পাইলটরা। বেতন কাটছাঁটের প্রতিবাদে তারা এ ধর্মঘটে যোগ দিতে যাচ্ছেন। ফ্রান্স যখন ইউরো-২০১৬ ফুটবল টুর্নামেন্টের স্বাগতিক দেশ হয়েছে এখন এ খবর এল।
-
ফ্রান্সে আরও সন্ত্রাসী হামলা হতে পারে: ফরাসি প্রধানমন্ত্রী
জুন ১৬, ২০১৬ ১৬:৫৬ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভ্যালস বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি আনুগত্য প্রকাশকারী এক ব্যক্তির হামলায় চলতি সপ্তা’য় একজন পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী নিহত হওয়ার প্রেক্ষাপটে এ ধরনের আরও সন্ত্রাসী হামলা ঘটবে।
-
ফ্রান্সে তাকফিরি দায়েশের হামলায় স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা নিহত
জুন ১৪, ২০১৬ ১৪:২৪উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের সঙ্গে সম্পর্কযুক্ত এক হামলাকারী প্যারিসের কাছে একটি বাড়িতে একজন পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রীকে হত্যা করেছে। পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়।
-
'ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা সহিংসতাকে উসকে দেবে'
জুন ১১, ২০১৬ ১৫:১০সব ফিলিস্তিনিকে ইসরাইলে প্রবেশের ওপর তেল আবিব সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে সহিংসতা আরো বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন মার্ক আইরাউ।
-
ইরানের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না: ফরাসি স্পিকার
জুন ১০, ২০১৬ ১১:০৯ফরাসি সংসদের স্পিকার ক্লদ বার্তোলোন বলেছেন, ইরানের অংশগ্রহণ ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না। ইরানের সংসদ মজলিশে শুরার স্পিকার আলী লারিজানির সঙ্গে টেলিফোন সংলাপে এ কথা বলেন তিনি। আলী লারিজানি দ্বিতীয় দফায় মজলিশে শুরার স্পিকার নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য ফোন করেছিলেন ফরাসি সংসদের স্পিকার।
-
প্যারিসে ‘প্রাকৃতিক বিপর্যয়’ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ওলাঁদ
জুন ০৩, ২০১৬ ১৪:৩৬ফ্রান্সের রাজধানী প্যারিসের ওপর দিয়ে প্রবাহিত ‘সেন’ নদীর পানি গত তিন দশকের মধ্যে বিপদসীমার সবচেয়ে উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যাকে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ‘প্রাকৃতিক বিপর্যয়’ বলে ঘোষণা করেছেন।
-
ফ্রান্সের পরমাণু স্থাপনায় ছড়িয়ে পড়ছে ধর্মঘট
জুন ০২, ২০১৬ ১২:৩৫ফ্রান্সের বিতর্কিত শ্রম আইনের বিরুদ্ধে চলমান ধর্মঘট দেশটির সমস্ত জ্বালানি খাতে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো। এর মধ্যে ফ্রান্সের পরমাণু স্থাপনাকেও আনা হবে।
-
ইউক্রেনে অসামরিক অঞ্চল গঠনে সম্মত হলো মস্কো-কিয়েভ
মে ১২, ২০১৬ ০৮:০৩মস্কো এবং কিয়েভ ইউক্রেনের পূর্বাঞ্চলে অসামরিক অঞ্চল গঠনের বিষয়ে সম্মত হয়েছে। রুশপন্থি যোদ্ধারা যেসব অঞ্চলে রয়েছে সেখানে অসামরিক অঞ্চল গঠন করা হবে বলে জানিয়েছে জার্মানি।
-
বাণিজ্য চুক্তির পথে আমেরিকার বাধা সৃষ্টি করছে: ফ্রান্স
মে ০৩, ২০১৬ ১৫:০৬ফ্রান্সের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী মাথিয়াস ফেক্ল বলেছেন, আমেরিকার শক্ত অবস্থানের কারণে দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি হচ্ছে না। তিনি পরিষ্কার করে বলেছেন, বাণিজ্য চুক্তির বিষয়ে আমেরিকা কোনো রকম ছাড় দিতে চাইছে না। ফলে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে প্রচণ্ড অচলাবস্থা দেখা দিয়েছে।