-
সামরিক সহযোগিতা চুক্তি করল রাশিয়া ও ফিলিপাইন
মে ২৬, ২০১৭ ০৫:২৮রাশিয়া এবং ফিলিপাইন প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছে। এছাড়া, আরো ৯ চুক্তি সই করেছে দেশ দু’টি। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে দেশটির দক্ষিণে চলমান সন্ত্রাসবাদী সমস্যা মোকাবেলার জন্য রাশিয়া সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি ম্যানিলা ফিরে যাওয়ার কয়েক দিনের মধ্যেই এ সব চুক্তি সই করা হয়।
-
দায়েশবিরোধী লড়াইয়ে প্রয়োজনে গোটা ফিলিপাইনে সামরিক আইন জারি: দুতের্তে
মে ২৫, ২০১৭ ০৭:৩৫ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গোটা দেশকে সামরিক আইনের আওতায় আনা হতে পারে। এর আগে দেশটির গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে সামরিক শাসন জারি করা হয়েছিল। দায়েশকে অনেকেই আইএসআইএস, আইএসআইএল বা আইএস বলে থাকেন।
-
দুতের্তেকে ফোন করে কি বলেছিলেন ট্রাম্প
মে ২৫, ২০১৭ ০২:৫১মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের সঙ্গে এক টেলিফোনালাপে বারবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু হামলার সম্ভাবনার কথা তুলে ধরেছেন। সেইসঙ্গে তিনি দুতের্তেকে এ ব্যাপারে চীনের সঙ্গে কথা বলার অনুরোধ জানিয়েছেন।
-
আমি আপনার সমর্থন আর অস্ত্র চাই: পুতিনকে ফিলিপাইনের প্রেসিডেন্ট
মে ২৪, ২০১৭ ১২:৫৭ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, তার দেশ রাশিয়া থেকে উন্নতমানের অস্ত্র কিনতে আগ্রহী। সন্ত্রাসবাদ ও মাদক-বিরোধী লড়াইয়ের জন্য তিনি এসব অস্ত্র চান।
-
ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬০ দিনের জন্য সামরিক আইন জারি
মে ২৪, ২০১৭ ০২:৩৫ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৬০ দিনের জন্য সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের পর কঠোর এ সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন, ওই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছে।
-
‘চীন-রাশিয়ার সঙ্গে ফিলিপাইনের জোরদার সম্পর্ক করা উচিত’
মে ২২, ২০১৭ ০৬:২৭ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, রাশিয়া এবং চীনের সঙ্গে তার দেশের সম্পর্ক জোরদার করা উচিত। তিনি বলেন, পাশ্চাত্যের দেশগুলো কেবলমাত্র দ্বিগুণ আলোচনায় উৎসাহী কিন্তু ফিলিপাইনের স্বার্থের দিকে মোটেও নজর দেয় না; ফলে রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করা উচিত।
-
ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
মে ১৯, ২০১৭ ১৪:২১ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে তার দেশে প্রকাশ্যে ধূমপানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এরইমধ্যে তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। এর ফলে দেশটিতে ধূমপানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পথ সুগম হচ্ছে।
-
ইউরোপীয় ইউনিয়নের অনুদান নেব না: ফিলিপাইনের ঘোষণা
মে ১৮, ২০১৭ ০৭:২০ফিলিপাইন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র দেয়া আর কোনো অনুদান গ্রহণ করবে না। ম্যানিলায় নিযুক্ত ইইউ’র দূত ফ্রানজ জেসেন এ কথা জানিয়েছেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মাদক-বিরোধী লড়াইকে সমালোচনার করার জের ধরে এ ঘোষণা দেয়া হলো।
-
ইরান থেকে তেল এবং এলএনজি কেনার ঘোষণা দিল ফিলিপাইন
মে ১৩, ২০১৭ ১৩:২৮ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে জ্বালানি তেল এবং এলএনজি গ্যাস আমাদনি করবে ফিলিপাইন। ইরান সফররত ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানির প্রেসিডেন্ট পেদ্রো অ্যাকুইনো আজ (শনিবার) এ ঘোষণা দিয়েছেন। ১১ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের অন্যতম সদস্য হচ্ছে ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানি।
-
দুতের্তের নিজ শহর দাভাও সিটিতে ভিড়ল চীনা নৌবহর
মে ০১, ২০১৭ ১১:০১ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের নিজ শহর দাভাও সিটিতে ভিড়েছে চীনা একটি নৌবহর। তিন যুদ্ধজাহাজের এ বহর তিন দিনের শুভেচ্ছা সফরে দাভাও সিটিতে ভিড়েছে। চীন এবং ফিলিপাইনের নৌবাহিনীর মধ্যে আস্থাবৃদ্ধির তৎপরতা চালাবে এ বহর।