-
ইসরাইলি আগ্রাসন বন্ধে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করুন: ভারতের প্রধানমন্ত্রীকে ইরান
নভেম্বর ০৭, ২০২৩ ১১:২৬ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা অব্যাহত থাকার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
-
মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় পশ্চিমারা
নভেম্বর ০৭, ২০২৩ ০৯:২৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা মধ্যপ্রাচ্যকে বড় ধরনের যুদ্ধের মধ্যে ঠেলে দিতে চাইছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যখন বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং তার প্রতি আমেরিকা ও পশ্চিমা দেশগুলো অকুণ্ঠ সমর্থন দিয়ে চলেছে তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করলেন।
-
মিথ্যাচার করে পরাজয়ের গ্লানি ঢেকে রাখতে পারবে না ইসরাইল: হামাস নেতা
নভেম্বর ০৭, ২০২৩ ০৫:৪৮গাজা-ভিত্তিক ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলোর গত ৭ অক্টোবরের অভিযানে ইহুদিবাদী ইসরাইল ভয়াবহ পরাজয়ের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন হামাসের শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান। তিনি বলেছেন, মিথ্যাচারের মাধ্যমে দখলদার সরকার ওই পরাজয় ঢেকে রাখতে পারবে না।
-
গাজা যুদ্ধের ব্যাপারে ইরানকে নতুন করে বার্তা দিয়েছে আমেরিকা
নভেম্বর ০৭, ২০২৩ ০৫:৪৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশকে আমেরিকা এই মর্মে একটি নতুন বার্তা পাঠিয়েছে যে, ওয়াশিংটন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চায়। তিনি আরো বলেছেন, আমেরিকা এমন সময় যুদ্ধবিরতি চায় বলে দাবি করছে যখন মার্কিন সরকার গাজায় ইসরাইলি গণহত্যাকে পুরোপুরি সমর্থন করে যাচ্ছে।
-
ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বিহারে বামপন্থী বিধায়কদের বিক্ষোভ
নভেম্বর ০৬, ২০২৩ ১৫:০২ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে বিহার বিধানসভা চত্বরে বামপন্থী বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ বিধানসভার মধ্যে তারা গাজায় নিহতদের জন্য শোক প্রস্তাব আনার দাবিও জানান।
-
ইসরাইলকে থামাতে ব্যর্থ হলে আমেরিকাকে কঠোর আঘাত করা হবে: ইরান
নভেম্বর ০৬, ২০২৩ ০৬:১৭ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, মার্কিন সরকার যদি অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের বর্বর যুদ্ধ মেশিন বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি গতকাল (রোববার) তেহরানে এ হুঁশিয়ারি দিয়েছেন।
-
ইসলামের দৃষ্টিতে ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম
নভেম্বর ০৫, ২০২৩ ১২:৩০যেকোনো আগ্রাসন, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম মানুষের ন্যায্য অধিকার। কিন্তু আগ্রাসী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত সংগ্রামকে পাশ্চাত্যের মিডিয়াগুলো অবৈধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে। অনেকেরই প্রশ্ন আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি?
-
গাজায় ইসরাইলি আগ্রাসনে আমেরিকার সবুজ সংকেত আছে
নভেম্বর ০৪, ২০২৩ ১৫:৪৪ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তাতে আমেরিকার সবুজ সংকেত আছে।
-
৯,২৫০ ফিলিস্তিনির শাহাদাত: ইসরাইলিদের লাশ পাঠানোর হুঁশিয়ারি হামাসের
নভেম্বর ০৪, ২০২৩ ০৭:১৩অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা ৯,২০০ জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে প্রায় চার হাজার শিশু রয়েছে। এদিকে উপত্যকার গাজা সিটি সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে ইসরাইলি স্থল বাহিনী।
-
গাজার স্কুলে পাশবিক হামলা; হাসপাতালে হামলা বৈধ: ইসরাইলি ধর্মগুরুদের ফতোয়া
নভেম্বর ০৪, ২০২৩ ০৬:৫১অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের ভেতর জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে মানবতার শত্রু ইহুদিবাদী ইসরাইল।