-
মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
এপ্রিল ৩০, ২০১৯ ১৬:৩৩নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশন চলাকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ ঘোষণা দেন।
-
বিএনপি মহাসচিবের কোনো চিঠি আমার কাছে পৌঁছেনি: স্পিকার
এপ্রিল ৩০, ২০১৯ ১৫:২৪সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সময় বাড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে কোনো চিঠি পাননি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
-
জঙ্গিবাদের বিরুদ্ধে আপনারাও এগিয়ে আসুন: বিএনপির প্রতি নাসিম
এপ্রিল ৩০, ২০১৯ ১৫:০৪বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা। আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে জোটের ‘শান্তি সমাবেশ’ থেকে এ ঘোষণা দেন নেতারা।
-
শপথ নিতে আমি কোনো চিঠি দেইনি, সময়ও চাইনি: ফখরুল
এপ্রিল ৩০, ২০১৯ ১০:৩৩শপথ নেয়ার বিষয়ে স্পিকারের কাছে কোনো চিঠি দেননি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘আওয়াজ’ নামে একটি মানবাধিকার সংগঠন আয়োজিত ‘উন্নয়নের মৃত্যুকূপে জনজীবন/নুসরাত একটি প্রতিবাদ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
-
চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার আপিল গ্রহণ করল হাইকোর্ট, অর্থদণ্ড স্থগিত
এপ্রিল ৩০, ২০১৯ ০৭:৩৫জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের দণ্ড বাতিল ও খালাস চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ করেছে বাংলাদেশ হাইকোর্ট। আজ (মঙ্গলবার) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
-
বিএনপি এমপিদের শপথ গ্রহণের বিষয়ে মির্জা ফখরুল যা বললেন
এপ্রিল ২৯, ২০১৯ ১৯:১১সংসদ ও সংসদের বাইরে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে দলের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
দলীয় সিদ্ধান্তে শপথ নিলেন বিএনপির ৪ সংসদ সদস্য
এপ্রিল ২৯, ২০১৯ ১৩:৪৭বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত আরো চারজন সংসদ সদস্য শপথ নিয়েছেন। আজ (সোমবার) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদেরকে শপথবাক্য পাঠ করান।
-
এমপি হিসেবে শপথ নেয়ায় জাহিদকে বিএনপি থেকে বহিষ্কার
এপ্রিল ২৭, ২০১৯ ১৯:১৪দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে বহিষ্কার করেছে বিএনপি। আজ (শনিবার) রাতে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
-
ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধীদের ওপর সরকারের চাপ: বিএনপির অভিযোগ ও পাল্টা প্রতিক্রিয়া
এপ্রিল ২৭, ২০১৯ ১৪:১৮বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড: খন্দকার মোশাররফ বলেছেন, বর্তমান সরকার একতরফাভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলের ওপর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করছে।
-
৩০ এপ্রিলের মধ্যে বিএনপির বাকিরাও শপথ নেবেন: আশাবাদ হানিফের
এপ্রিল ২৬, ২০১৯ ১১:২৩বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাকিরা ৩০ এপ্রিলের মধ্যে সংসদে শপথ নেবেন বলে আশা করছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপির একজন গতকাল (বৃহস্পতিবার) শপথ নিয়েছেন। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বাকিরাও শপথ নেবেন বলে আশা করি।