-
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে চাপ দেয়া হচ্ছে: ফখরুল
এপ্রিল ২৬, ২০১৯ ১১:০৯বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে সরকারের পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রশ্নের জবাবে তিনি বলেন, নিঃসন্দেহে চাপ রয়েছে। যেটা সব সময়ই থাকে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তারাই এই ধরনের চেষ্টা করে ক্ষমতায় টিকে থাকার জন্য।
-
এবার শপথ নিলেন বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান
এপ্রিল ২৫, ২০১৯ ০৮:০৪বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও–৩ (পীরগঞ্জ–রানীশংকৈল) আসন থেকে নির্বাচিত বিএনপিদলীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ শপথ নিয়েছেন। আজ (বৃহস্পতিবার) বেলা ১২টা ১০ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
-
দেশ রক্ষায় গণআন্দোলনের জন্য প্রস্তুত হোন: খন্দকার মোশাররফ হোসেন
এপ্রিল ২২, ২০১৯ ১২:৩২দেশ রক্ষায় গণআন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তার নেতৃত্বে গণ-আন্দোলন সৃষ্টি করতে হবে। তাই সকলকে আহ্বান করছি গণ-আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য।
-
সংসদের আশেপাশে কেউ হাঁটবে না- গয়েশ্বর
এপ্রিল ২১, ২০১৯ ১২:৫৮বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়াকে কারাগারে রেখে দলের কেউ যদি শপথ নিতে সংসদে যায়, তবে তার জন্য উপযুক্ত জবাব অপেক্ষায় থাকবে।
-
বিএনপি নিঃশেষ হয়ে যায়নি, আবারও ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল
এপ্রিল ১৯, ২০১৯ ১২:৩৩দলীয় নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আপনারা হতাশ হবেন না। বিএনপি নিঃশেষ হয়ে যায়নি। বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে।
-
ব্রিটেনে তারেক ও জোবাইদার ব্যাংক হিসাব জব্দের আদেশ ঢাকার আদালতের
এপ্রিল ১৯, ২০১৯ ০৮:১১বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের লন্ডনের একটি ব্যাংকের তিনটি হিসাব জব্দ করার ব্যবস্থা নেয়ার আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।
-
খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে গুঞ্জন, 'বিএনপি কিছুই জানে না'
এপ্রিল ১৮, ২০১৯ ১৪:৫৩বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যাচ্ছেন- রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জনের ব্যাপারে তার দল কিছুই জানে না। আজ (বৃহস্পতিবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি: ফখরুল
এপ্রিল ১৫, ২০১৯ ১১:১২বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে রাজনীতিতে যে আলোচনা চলছে সেটা একান্তই খালেদা জিয়া এবং তার পরিবারের বিষয়।
-
বেগম জিয়াকে কারাগারে আটকে রেখে সরকার বাকশাল কায়েম করতে চায়: রিজভী
এপ্রিল ১৩, ২০১৯ ১৬:৩৮সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বশেমুমেবি) হাসপাতালে সুচিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।
-
খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান নজরুল ইসলাম খানের
এপ্রিল ১২, ২০১৯ ১২:০১বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দেশনেত্রীকে মুক্ত করতে হবে। তিনি দারুণভাবে অসুস্থ। তাকে যদি মুক্ত আলো-বাতাসে আনা না যায়, যদি তার সঠিক চিকিৎসা করা না যায়, তবে তাকে আমরা হারাবো। তাই যারা বন্দি আছেন, তাদের মুক্ত করার জন্য যে লড়াই প্রয়োজন, আসুন সেই লড়াইয়ের প্রস্তুতি নেই।