• পরাজয় নিশ্চিত জেনেই ঐক্যফ্রন্টকে আক্রমণ করছে সরকার: মওদুদ

    পরাজয় নিশ্চিত জেনেই ঐক্যফ্রন্টকে আক্রমণ করছে সরকার: মওদুদ

    অক্টোবর ১৯, ২০১৮ ১২:৪১

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হওয়ায় সরকার বিচলিত হয়ে পড়েছে। তারা নিশ্চিত হয়ে গেছে যে, আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে বর্তমান সরকারি দল বিপুল ভোটে পরাজিত হবে। এটা বুঝেই ঐক্যজোটকে, ঐক্যফ্রন্টকে আক্রমণ করা শুরু করেছে। ঐক্যফ্রন্টের মাধ্যমেই সরকারের পরাজয় হবে বলেও মন্তব্য করেন তিনি।

  • জিয়া চ্যারিটেবল মামলার রায় আগেই লেখা হয়েছে: নজরুল ইসলাম খান

    জিয়া চ্যারিটেবল মামলার রায় আগেই লেখা হয়েছে: নজরুল ইসলাম খান

    অক্টোবর ১৭, ২০১৮ ১৬:০৮

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগে থেকেই লিখে রাখা হয়েছে। আজ(বুধবার) জাতীয় প্রেসক্লাবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

  • দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এ ঐক্য- ফখরুল; কাদের বললেন এটি  জগাখিচুড়ি ঐক্য

    দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এ ঐক্য- ফখরুল; কাদের বললেন এটি জগাখিচুড়ি ঐক্য

    অক্টোবর ১৭, ২০১৮ ১৩:০৩

    বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য, মানুষের অধিকার ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রবর্তন করার লক্ষ্যে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করা হয়েছে।’

  • নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির দাবি নাকচ করলেন কাদের

    নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির দাবি নাকচ করলেন কাদের

    অক্টোবর ১৬, ২০১৮ ১২:৩৪

    বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে বিএনপির দাবি নাকচ করে দিয়েছেন।

  • জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি: খালেদা জিয়ার রায় ২৯ অক্টোবর

    জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি: খালেদা জিয়ার রায় ২৯ অক্টোবর

    অক্টোবর ১৬, ২০১৮ ১০:০৮

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ২৯ অক্টোবর ঘোষণা করা হবে। আট বছর আগে দুদকের দায়ের করা এ মামলার শুনানি পর্বের সমাপ্তি ঘোষণা করে আজ (মঙ্গলবার) ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান রায়ের এই দিন ঠিক করে দেন।

  • 'সেই তারেক জিয়ার অধীনেই ড. কামাল হোসেন গং ঐক্য করেছেন'

    'সেই তারেক জিয়ার অধীনেই ড. কামাল হোসেন গং ঐক্য করেছেন'

    অক্টোবর ১৪, ২০১৮ ১৫:০১

    বিএনপিসহ কয়েকটি দল ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন 'জাতীয় ঐক্যফ্রন্ট' নামে নতুন যে জোট গঠন করেছেন তার তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু, রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

    জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু, রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া

    অক্টোবর ১৪, ২০১৮ ১২:৫১

    বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনসহ সাত দফা দাবিতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে এ নতুন এ রাজনৈতিক জোটের ঘোষণা দেওয়া হয়েছে।

  • রিভিশন আবেদন খারিজ: খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকাজ চলবে

    রিভিশন আবেদন খারিজ: খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচারকাজ চলবে

    অক্টোবর ১৪, ২০১৮ ১১:১৭

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালানোর পক্ষে  সায় দিয়েছে হাইকোর্ট।

  • দুটি বিষয়ে আমরা বিএনপির সঙ্গে একমত হতে পারিনি: বি. চৌধুরী

    দুটি বিষয়ে আমরা বিএনপির সঙ্গে একমত হতে পারিনি: বি. চৌধুরী

    অক্টোবর ১৩, ২০১৮ ২০:৪৩

    ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সম্পর্ক ছেদ করার ঘোষণা দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)। তবে তিনি বলেন, তাদের দুটি শর্ত পূরণ হলেই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হবে বিকল্পধারা।

  • ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের যাত্রা: ফখরুল বললেন ‘গণআন্দোলনের নবসূচনা’

    ড. কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্টের যাত্রা: ফখরুল বললেন ‘গণআন্দোলনের নবসূচনা’

    অক্টোবর ১৩, ২০১৮ ২০:২০

    গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই ফ্রন্টের ঘোষণায় নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে সর্বদলীয় গ্রহণযোগ্য সরকার গঠন এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবি করা হয়েছে।