• মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণ করলেন প্রেসিডেন্ট বাশার আসাদ (ভিডিও)

    মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণ করলেন প্রেসিডেন্ট বাশার আসাদ (ভিডিও)

    ফেব্রুয়ারি ০১, ২০১৭ ০৪:৫১

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিজের মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণ করে দেশটির একদল শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, প্রেসিডেন্ট আসাদ মঙ্গলবার তার দপ্তরে একদল শিল্পপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সিরিয়ায় চলমান সংঘর্ষের কারণে এসব শিল্পপতির কল-কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। এখন তারা নতুন করে তাদের শিল্প-কারখানা চালু করতে চান।

  • প্রেসিডেন্ট বাশার আসাদ খুবই ভালো আছেন; গুজব নাকচ করল সিরিয়া

    প্রেসিডেন্ট বাশার আসাদ খুবই ভালো আছেন; গুজব নাকচ করল সিরিয়া

    জানুয়ারি ২৮, ২০১৭ ০৬:৩৫

    সিরিয়ার প্রেসিডেন্টের দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্বাস্থ্য খুবই ভালো আছে। প্রেসিডেন্ট আসাদ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে এ বিবৃতির মাধ্যমে তা নাকচ করা হলো। আসাদের স্বাস্থ্য সংক্রান্ত প্রকাশিত খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলেও অভিহিত করা হয়েছে।

  • আসাদ- আব্দুল্লাহিয়ান বৈঠক: 'শান্তি আনবে যুদ্ধবিরতি'

    আসাদ- আব্দুল্লাহিয়ান বৈঠক: 'শান্তি আনবে যুদ্ধবিরতি'

    জানুয়ারি ২৭, ২০১৭ ০৩:৫৭

    সিরিয়ায় গত প্রায় একমাস ধরে চলা যুদ্ধবিরতি অব্যাহত রাখতে নিজের সমর্থনের কথা ঘোষণা করেছে ইরান। বৃহস্পতিবার রাজধানী দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে এক বৈঠকে এ সমর্থন জানান ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

  • ব্রিটেনের নীতিতে নাটকীয় পরিবর্তন: বাশার আসাদে আপত্তি প্রত্যাহার

    ব্রিটেনের নীতিতে নাটকীয় পরিবর্তন: বাশার আসাদে আপত্তি প্রত্যাহার

    জানুয়ারি ২৭, ২০১৭ ০৩:৩৯

    ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পুনর্নির্বাচিত হতে দিতে তার দেশের আর কোনো আপত্তি থাকবে না। এর মাধ্যমে সিরিয়া সংকটের ব্যাপারে নিজের নীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিল ব্রিটেন। ছয় বছর আগে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর থেকে লন্ডন বলে আসছিল, বাশার আল-আসাদকে অবশ্যই ক্ষমতা থেকে সরে যেতে হবে।

  • সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: বাশার আসাদ

    সিরিয়ার প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করা হবে: বাশার আসাদ

    জানুয়ারি ০৯, ২০১৭ ১৩:৪৬

    সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, উগ্র সন্ত্রাসীদের কবল থেকে তার দেশের সামরিক বাহিনী প্রতি ইঞ্চি ভূমি মুক্ত করবে। ফ্রান্সের গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট আসাদ এ কথা বলেছেন।

  • আলেপ্পো পুনরুদ্ধার: আসাদকে অভিনন্দন জানালেন পুতিন

    আলেপ্পো পুনরুদ্ধার: আসাদকে অভিনন্দন জানালেন পুতিন

    ডিসেম্বর ২৪, ২০১৬ ০৪:৩৫

    বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের হাত থেকে কৌশলগত আলেপ্পো নগরী পুনরুদ্ধারের ঘটনায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছেন তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন। তিনি শুক্রবার আসাদকে টেলিফোন করে এ অভিনন্দন জানান বলে ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে।

  • আসাদ, ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে সমঝোতা হয়েছে: পুতিন

    আসাদ, ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যে সমঝোতা হয়েছে: পুতিন

    ডিসেম্বর ২৪, ২০১৬ ০৪:১০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে ইরান, তুরস্ক, রাশিয়া ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বৈঠকে বসতে সম্মত হয়েছেন। শুক্রবার চলতি ইংরেজি বছরে নিজের শেষ সংবাদ সম্মেলনে পুতিন একথা জানিয়ে বলেন, চতুর্পক্ষীয় এ বৈঠক জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কাজাকিস্তানের রাজধানী আস্তানা’য় অনুষ্ঠিত হবে।

  • সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা বসার আহ্বান জানাল তুরস্ক

    সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা বসার আহ্বান জানাল তুরস্ক

    ডিসেম্বর ২৩, ২০১৬ ১২:৩৪

    যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সব এলাকায় যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। সেই সঙ্গে বিদেশী মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসী এবং দামেস্ক সরকারের মধ্যে আলোচনার আহ্বান জানান তিনি।

  • আলেপ্পোয় ইতিহাস রচিত হয়েছে: প্রেসিডেন্ট আসাদ

    আলেপ্পোয় ইতিহাস রচিত হয়েছে: প্রেসিডেন্ট আসাদ

    ডিসেম্বর ১৬, ২০১৬ ০৪:৩৪

    বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের হাত থেকে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরী পুরোপুরি মুক্ত হওয়ায় দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। প্রেসিডেন্টের সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

  • পশ্চিমারা বেসামরিক লোকদের নয়, সন্ত্রাসীদের রক্ষায় বেশী উদ্বিগ্ন: আসাদ

    পশ্চিমারা বেসামরিক লোকদের নয়, সন্ত্রাসীদের রক্ষায় বেশী উদ্বিগ্ন: আসাদ

    ডিসেম্বর ১৪, ২০১৬ ১৮:০৩

    পশ্চিমা সরকারগুলো তার দেশের বেসামরিক লোকদের নয়, বরং বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের রক্ষা করতেই বেশী উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।