-
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে ইসরাইল নিজেই ক্ষতিগ্রস্ত হবে: ইরান
জানুয়ারি ২৮, ২০১৯ ০৩:৩৯মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়লে তার প্রধান শিকার হবে ইহুদিবাদী ইসরাইল। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন।
-
রাশিয়ার ২ বোমারু বিমান তাড়িয়ে দিল আমেরিকা ও কানাডা
জানুয়ারি ২৭, ২০১৯ ১৭:৫২রাশিয়ার দুটি বোমারু বিমানকে তাড়া করে পিছু হটতে বাধ্য করেছে আমেরিকা ও কানাডার চারটি যুদ্ধবিমান। শুক্রবার রাশিয়ার বিমান দুটি আর্কটিক অঞ্চলের কানাডীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের কাছ দিয়ে ওড়ার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কম্যান্ড বা নোরাড।
-
ভেনিজুয়েলার বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করতে দিল না চীন ও রাশিয়া
জানুয়ারি ২৭, ২০১৯ ০৩:৫৬জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ভেনিজুয়েলার মাদুরো সরকারের বিরুদ্ধে বিবৃতি প্রকাশের প্রচেষ্টা প্রতিহত করেছে চীন ও রাশিয়া। আমেরিকার উদ্যোগ নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে দেয়া বিবৃতির খসড়ায় ‘ভেনিজুয়েলার পার্লামেন্টকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত দেশটির একমাত্র প্রতিনিধি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল।কিন্তু শনিবার রাতে রাশিয়া এবং চীনের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে বিবৃতিটি পাস হয়নি।
-
ভেনিজুয়েলার প্রতি সমর্থন জানাল ইরান, রাশিয়া এবং তুরস্ক
জানুয়ারি ২৪, ২০১৯ ১৪:০৯ইরান, রাশিয়া এবং তুরস্ক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের প্রতি সমর্থন ঘোষণা করেছে। বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পর আমেরিকা তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার ঘটনাকে কেন্দ্র করে এ সমর্থন ঘোষণা করা হয়।
-
ইসরাইলকে সিরিয়ার বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারী’ হামলা বন্ধ করতে হবে: রাশিয়া
জানুয়ারি ২৪, ২০১৯ ০৩:১৩সিরিয়ার ওপর ‘স্বেচ্ছাচারী’ হামলা বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বেশ কিছু অবস্থানে নতুন করে হামলা চালানোর পর মস্কো তেল আবিবের প্রতি এই আহ্বান জানাল।
-
ইরান-বিরোধী সম্মেলনে যোগ দেবে না রাশিয়া; কড়া সমালোচনা
জানুয়ারি ২৩, ২০১৯ ১৮:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে মার্কিন উদ্যোগে যে সম্মেলন হতে যাচ্ছে তাতে রাশিয়া যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। সম্মেলনের নিন্দা ও বিরোধিতা করে মস্কো বলেছে, কথিত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক সম্মেলন উসকানিমূলক এবং এ অঞ্চলের সত্যিকারের সমস্যা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য আমেরিকা এ পদক্ষেপ নিয়েছে।
-
রাসায়নিক হামলা: রুশ ও সিরিয় নাগরিকের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা
জানুয়ারি ২২, ২০১৯ ১৪:৫৬রাসায়নিক গ্যাস হামলায় জড়িত থাকার অভিযোগে রাশিয়া ও সিরিয়ার কয়েকজন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।
-
ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসে আমেরিকার দাবি নাকচ করল রাশিয়া
জানুয়ারি ২২, ২০১৯ ১৪:৩০রাশিয়া যে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে তা ধ্বংস করতে হবে বলে আমেরিকার তোলা দাবি নাকচ করে দিয়েছে মস্কো। আমেরিকা দাবি করছে, ১৯৮৭ সালে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ চুক্তি হয়েছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া তা লঙ্ঘন করছে।
-
অনুষ্ঠিত হওয়ার আগেই ইরান-বিরোধী সম্মেলন নিয়ে হতাশায় আয়োজক দেশ
জানুয়ারি ২২, ২০১৯ ১৩:৪০মার্কিন সরকার তার ইরান-বিদ্বেষী নীতি বাস্তবায়নের লক্ষ্যে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে আগামী মাসে ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা’ শীর্ষক একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ওয়াশিংটন যদিও ঘোষণা করেছে ওয়ারশ’ সম্মেলনে বিশ্বের বহু দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অঙশ নেবেন কিন্তু রাশিয়াসহ বেশ কয়েকটি দেশ এরইমধ্যে জানিয়ে দিয়েছে, তারা এ সম্মেলনে অংশ নেবে না।
-
রুশ উপকূল থেকে দূরে থাকুন: মার্কিন রণতরির প্রতি মস্কোর হুঁশিয়ারি
জানুয়ারি ২১, ২০১৯ ০৭:৪৮রাশিয়া কৃষ্ণসাগরে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে, রুশ উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে, ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে রাশিয়া।