-
২০১৮ সালে আসছে এস-৪০০, অর্থ পরিশোধ করা হয়েছে: এরদোগান
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১৩:৫৯রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চুক্তি করা হয়েছে তার আওতায় মস্কোকে একটি অর্থ পরিশোধ করা হয়েছে বলে তুরস্ক জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বরাত দিয়ে দেশটির হুরিয়াত পত্রিকা এ খবর দিয়েছে।
-
সৌর ঝড়ের সময়ে মহাকাশ স্টেশনের আশ্রয় কেন্দ্রে লুকিয়ে ছিলেন নভোচারীরা
সেপ্টেম্বর ১১, ২০১৭ ২০:৩৭নভোচারীরারা প্রচণ্ড সৌর ঝড়ের সময়ে আত্মরক্ষার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসের বিশেষ আশ্রয় কেন্দ্রে লুকিয়ে ছিলেন। এ তথ্য দিয়েছেন মস্কোর পরমাণু বিজ্ঞানী মিখাইল প্যানাসিউক। গত সপ্তাহে বেশ কয়েক দফা সৌর ঝড় হয়েছে। এর মধ্যে একটি গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।
-
ইরানের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নে ২২০ কোটি ইউরো দেবে রাশিয়া
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১৩:৪০রাশিয়া ইরানের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একশ ২০ কোটি ইউরো ঋণ দেয়ার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে। ইরানের অবকাঠামো উন্নয়নে দুইশ' ২০ কোটি ইউরো ঋণ দেয়ার অংশ হিসেবে এ অর্থ দেয়া হবে।
-
‘দেইর আয-যোরের কাছে রুশ বিমান অভিযানে দায়েশের ‘যুদ্ধমন্ত্রী’ নিহত
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ০৯:০৪সিরিয়ার দেইর আয-যোরের কাছে রাশিয়ায় বিমান হামলায় তাকিফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কথিত ‘যুদ্ধমন্ত্রী’সহ চার শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। বিমান হামলায় নিহত হয়েছে দায়েশের মোট ৪০ সদস্য।
-
আলোচনার মাধ্যমে কোরিয়ার সংকট সমাধান করুন: মুন জে-ইনকে পুতিন
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ১৩:২৩উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করে কোরিয় উপদ্বীপের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার চলমান সংকট নিরসনে কোনো ভূমিকা রাখবে না।
-
আমেরিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে রাশিয়া
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০৭:২৬আমেরিকার ভূখণ্ডে রাশিয়ার তিনটি কূটনৈতিক স্থাপনা দখল করায় মার্কিন সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার উদ্যোগ নিয়েছে মস্কো। বিষয়টি গতকাল (মঙ্গলবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে ফোনালাপের মাধ্যমে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
-
মুক্তির আনন্দে মেতেছে দেইর আয-যোর: বাশারকে অভিনন্দন জানালেন পুতিন
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০৫:৫২প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয় সেনাবাহিনী দেইর আয-যোর নগরীর অবরোধ ভাঙার পর এ অভিনন্দন জানানো হয়।
-
আমেরিকার আরো কূটনীতিক বহিষ্কারের অধিকার রাখে রাশিয়া: পুতিন
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ২২:১২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ আমেরিকার আরো কূটনীতিক বহিষ্কার করার অধিকার রাখে। আমেরিকার মাটিতে মার্কিন সরকার রাশিয়ার তিনটি বাণিজ্য মিশন বন্ধ করে দেয়ার পর পুতিন এ কথা বললেন।
-
রুশ ফ্রিগেট থেকে দায়েশের অবস্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ: ব্যাপক ক্ষয়ক্ষতি
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ১৩:০১ভূমধ্যসাগরের একটি রুশ ফ্রিগেট থেকে এবার সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় দেইর আজ জোরের কাছে উগ্র সন্ত্রাসীদের অবস্থানে একঝাঁক কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আজ (মঙ্গলবার) ভোরে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
-
দেইর আয-যোহরে নিহত হলো ২ রুশ সেনা
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ০৩:২৬রাশিয়ার দুই সেনা সিরিয়ার দেইর আয-যোহরে নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের মর্টার হামলায় এই দুই সেনা নিহত হয়েছে।