• লিবিয়ার বন্দিশিবিরে বিমান হামলা; নিহত কমপক্ষে ৪০

    লিবিয়ার বন্দিশিবিরে বিমান হামলা; নিহত কমপক্ষে ৪০

    জুলাই ০৩, ২০১৯ ১৪:১৫

    লিবিয়ায় অভিবাসীদের একটি বন্দিশিবিরে চালানো বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও ৮০ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • তুর্কি ড্রোন ভূপাতিত করল লিবিয়ার হাফতার সেনারা

    তুর্কি ড্রোন ভূপাতিত করল লিবিয়ার হাফতার সেনারা

    জুলাই ০১, ২০১৯ ১৬:২৪

    লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী রাজধানী ত্রিপোলির কাছে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি হাফতার বাহিনী তুরস্কের দুজন নাগরিককে আটক করেছে।  

  • লিবিয়া: হাফতার বাহিনীর কাছ থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র দখল

    লিবিয়া: হাফতার বাহিনীর কাছ থেকে মার্কিন ক্ষেপণাস্ত্র দখল

    জুন ৩০, ২০১৯ ১৬:২৫

    লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত সেনাদের কাছ  থেকে মার্কিন নির্মিত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র দখল করেছে  দেশটির সরকারি সেনারা। রাজধানী ত্রিপোলির দক্ষিণে একটি সামরিক ঘাঁটি দখলের পর সেখান থেকে মার্কিন নির্মিত এসব ক্ষেপণাস্ত্র ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

  • লিবিয়ায় তুরস্কের স্বার্থে আঘাত হানার নির্দেশ দিলেন জেনারেল হাফতার

    লিবিয়ায় তুরস্কের স্বার্থে আঘাত হানার নির্দেশ দিলেন জেনারেল হাফতার

    জুন ২৯, ২০১৯ ০৯:৩৮

    লিবিয়ার বিদ্রোহী সেনা কমান্ডার খলিফা হাফতার উত্তর আফ্রিকার এ দেশটিতে তুর্কি জাহাজ’সহ তুরস্কের অন্যান্য স্বার্থে আঘাত হানতে তার বাহিনীকে নির্দেশ দিয়েছে। হাফতারের মুখপাত্র জেনারেল আহমাদ আল-মেসমারি শুক্রবার একথা জানিয়ে বলেছেন, লিবিয়ার চলমান সংঘর্ষে তুরস্ক হাফতারের বিরোধী পক্ষকে সমর্থন দেয়ায় এ নির্দেশ দেয়া হয়েছে।

  • ‘যুদ্ধজাহাজে করে খলিফা হাফতারের জন্য সমরাস্ত্র পাঠিয়েছে ফ্রান্স’

    ‘যুদ্ধজাহাজে করে খলিফা হাফতারের জন্য সমরাস্ত্র পাঠিয়েছে ফ্রান্স’

    এপ্রিল ২৭, ২০১৯ ০৪:৪১

    ফ্রান্স সরকার ছোট পরিসরের একটি যুদ্ধজাহাজে করে লিবিয়ার বিদ্রোহী সেনা কমান্ডার খলিফা হাফতারের জন্য সমরাস্ত্রসহ অন্যান্য যুদ্ধ সামগ্রী পাঠিয়েছে বলে খবর দিয়েছে কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরা।

  • লিবিয়া: সরকারি সেনাদের হামলায় পিছু হটেছে হাফতার অনুগতরা

    লিবিয়া: সরকারি সেনাদের হামলায় পিছু হটেছে হাফতার অনুগতরা

    এপ্রিল ২৪, ২০১৯ ১৩:০৬

    জাতিসংঘ সমর্থিত লিবিয়ার সরকারি বাহিনীর হামলায় পিছু হটেছে দেশটির বিদ্রোহী নেতা খলিফা হাফতারের অনুগত সেনারা। রাজধানী ত্রিপোলির দক্ষিণে প্রচণ্ড সংঘর্ষের পর ৬০ কিলোমিটারেরও বেশি পিছিয়ে যেতে বাধ্য হয়েছে তারা।

  • এবার লিবিয়ার তেল সম্পদে মনোনিবেশ করলেন ডোনাল্ড ট্রাম্প

    এবার লিবিয়ার তেল সম্পদে মনোনিবেশ করলেন ডোনাল্ড ট্রাম্প

    এপ্রিল ২০, ২০১৯ ১২:৩৩

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিবিয়ার রাজধানী ত্রিপোলি অভিমুখী বাহিনীর কমান্ডার জেনারেল খলিফা হাফতারের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তিনি গত সোমবার সরাসরি হাফতারের সঙ্গে টেলিফোনে কথা বলে তার প্রতি সমর্থন ঘোষণা করেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

  • ত্রিপোলির কাছে লড়াইয়ে ১২১ জন নিহত: হু

    ত্রিপোলির কাছে লড়াইয়ে ১২১ জন নিহত: হু

    এপ্রিল ১৫, ২০১৯ ১৫:১৮

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনী অভিযান শুরুর করার পর থেকে এ পর্যন্ত ১২১ জন নিহত হয়েছে। গতকাল (রোববার) হু এ তথ্য জানিয়েছে।

  • ‘লিবিয়ার বিদ্রোহী নেতাকে সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়েছে সৌদি আরব’

    ‘লিবিয়ার বিদ্রোহী নেতাকে সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়েছে সৌদি আরব’

    এপ্রিল ১৪, ২০১৯ ০৭:০০

    লিবিয়ার রাজধানী ত্রিপোলী দখল করতে উদ্যত বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারকে সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়েছে সৌদি আরব। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক অনুসন্ধানি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জেনারেল হাফতারের অনুগত সেনারা নিজেদেরকে দেশের জাতীয় সেনাবাহিনী হিসেবে দাবি করে বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ত্রিপোলি সরকারকে উৎখাতের লক্ষ্যে রাজধানী দখলের অভিযানে নেমেছে।

  • লিবিয়ার সব পক্ষকে শান্ত হতে বলল রাশিয়া

    লিবিয়ার সব পক্ষকে শান্ত হতে বলল রাশিয়া

    এপ্রিল ০৯, ২০১৯ ০৮:১১

    লিবিয়ায় আরো রক্তপাত এড়াতে বিবদমান দু পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল (সোমবার) বলেন, সব পক্ষকে যুদ্ধ বন্ধ করতে হবে যে যুদ্ধ বহুসংখ্যক বেসামরিক লোকের মৃত্যুর কারণ হতে পারে।