-
‘রাশিয়া আর কখনো আমেরিকার শাসন মেনে নেবে না’
জুন ০৬, ২০২৩ ১৫:৩৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ আর কখনোই মার্কিন শাসন মেনে নেবে না। তিনি বলেন, মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিদ্রোহী অবস্থানের শীর্ষে রয়েছে রাশিয়া।
-
কিয়েভকে কঠোর জবাব দেয়ার অঙ্গীকার করলেন ল্যাভরভ
মে ০৫, ২০২৩ ১৪:২৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের ওপর যে শত্রুতামূলক ড্রোন হামলা চালানোর চেষ্টা হয়েছে তার কঠোর জবাব দেবে মস্কো।
-
সের্গেই ল্যাভরভ বললেন, ‘আমেরিকাকে ক্ষমা করবে না রাশিয়া’
এপ্রিল ২৪, ২০২৩ ০৭:৫৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আমেরিকা সফরে যাওয়ার জন্য যেসব সাংবাদিক ভিসার আবেদন করেছিলেন তাদের সে আবেদন নাকচ করেছে ওয়াশিংটন। এর তীব্র নিন্দা জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, "বিষয়টি আমরা কখনো ভুলবো না, আমরা কখনো ক্ষমা করবো না।"
-
‘পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাভরভের সঙ্গে কথা হবে’
মার্চ ২৯, ২০২৩ ০৫:৫১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমির-আব্দুল্লাহিয়ান আজ (বুধবার) সকালে মস্কো পৌঁছান। তিনি সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ পদস্থ রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
-
পশ্চিমে নয় এখন থেকে জ্বালানী রপ্তানি হবে প্রাচ্যের দেশগুলোতে: রাশিয়া
মার্চ ০৪, ২০২৩ ০৭:০৪রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, জ্বালানী বাণিজ্যের ক্ষেত্রে তার দেশ এখন আর পাশ্চাত্যের ওপর নির্ভরশীল নয়। তিনি আরো বলেছেন, মস্কোর নয়া জ্বালানী নীতি প্রাচ্যের দেশগুলোকে ঘিরে বিশেষ কর চীন ও ভারতকে ঘিরে আবর্তিত হবে।
-
নর্ডস্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের সঙ্গে আমেরিকা জড়িত: সিমুর হার্শ
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৪:৩৩স্বনামখ্যাত মার্কিন সাংবাদিক সিমুর হার্শ সম্প্রতি নর্ডস্ট্রিম-১ এবং নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ সম্পর্কে একটি নিবন্ধ লিখেছেন। ওই নিবন্ধে তিনি পাইপলাইনে বিস্ফোরণের জন্য মার্কিন নৌবাহিনীর ডুবুরিদের দায়ী করেছেন।
-
রাশিয়ার পক্ষ থেকে জবাব কী হবে তা জানালেন ল্যাভরভ
ফেব্রুয়ারি ০২, ২০২৩ ১৫:০০রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনকে যদি দীর্ঘ পাল্লার অস্ত্র দেয়া হয় তাহলে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে আরো অভিযান চালানো হবে এবং তাদেরকে রাশিয়ার সীমান্ত থেকে আরো গভীরে ঠেলে দেয়া হবে।
-
ল্যাভরভ বললেন ‘গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব নেই’
ফেব্রুয়ারি ০১, ২০২৩ ০৯:১৩মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেন ইস্যুতে মস্কোর কাছে নতুন কিছু বার্তা পাঠিয়েছেন। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ব্লিংকেনের বার্তার বিশেষ কোনো মূল্য নেই, কারণ এতে নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো প্রস্তাব নেই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে গতকাল (মঙ্গলবার) দ্বিপক্ষীয় বৈঠক শেষে একথা বলেন ল্যাভরভ।
-
ইউক্রেন যুদ্ধের জন্য পাশ্চাত্য বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছিল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২৪, ২০২৩ ০৭:০৯রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে যে যুদ্ধ চলছে তা এখন আর ‘হাইব্রিড’ পর্যায়ে নেই বরং তা ‘একটি প্রকৃত যুদ্ধের’ রূপ নিয়েছে। পশ্চিমা দেশগুলো ক্রমাগত মস্কোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।
-
ইউক্রেনে আমাদের বিজয় সুনিশ্চিত; বিন্দুমাত্র সন্দেহ নেই: পুতিন
জানুয়ারি ১৯, ২০২৩ ০৬:১৬রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সমরাস্ত্র উৎপাদনকারী শিল্প কমপ্লেক্সগুলোর উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। এসব কমপ্লেক্স থেকে প্রস্তুত সমরাস্ত্র ইউক্রেন যুদ্ধ জয়কে রাশিয়ার জন্য ‘অবশ্যম্ভাবী’ করে তুলবে বলেও তিনি মন্তব্য করেছেন।