-
বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না: শেখ হাসিনা
মার্চ ০৩, ২০১৮ ১৬:৪৬বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সরকারের ধারাবাহিকতার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
মার্চ ০১, ২০১৮ ১৫:১৮সরকারের ধারাবাহিকতার কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে- এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশকে এগিয়ে নেয়াই সরকারের লক্ষ্য, কারো কাছে হাত পেতে নয়।
-
‘আ. লীগ সরকার গঠন না করলে বাংলা রাষ্ট্র ভাষার মর্যাদা পেত না’
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ২১:৫৩বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরে বাংলা ভাষার চর্চার ওপর জোর দিয়ে বলেছেন, ‘আমরা রক্ত দিয়ে মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছি এবং এ বিষয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছি। এটি আমাদের জন্য বিরাট গৌরবের বিষয়। তাই এ ভাষার চর্চা ভুলে যাওয়া উচিত হবে না।’
-
আমাদের প্রতিটি অর্জনের পেছনে অনেক রক্ত দিতে হয়েছে: শেখ হাসিনা
ফেব্রুয়ারি ২০, ২০১৮ ০৯:৫০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ‘আমাদের প্রতিটি অর্জনের পেছনে অনেক রক্ত দিতে হয়েছে। অনেক ত্যাগ করতে হয়েছে। পাকিস্তানিদের কাছ থেকে আমরা স্বাধীন হলেও পাকিস্তানিদের কিছু প্রেতাত্মা আমাদের দেশে রয়ে গেছে যার কারণে আমাদের ঐতিহ্যের ওপর আঘাত আসে। ভাষার ওপর আঘাত আসে।’
-
সুষ্ঠু নির্বাচন করতে আনসার-ভিডিপিকে প্রস্তুত থাকতে হবে: শেখ হাসিনা
ফেব্রুয়ারি ১৯, ২০১৮ ০৯:১৭বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আনসার ও ভিডিপি’কে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে তিনি এ আহ্বান জানান।
-
বিশেষ কেউ দুর্নীতি করলে তা কি অপরাধ নয়: শেখ হাসিনার প্রশ্ন
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ০৭:১০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দুর্নীতি ও সন্ত্রাস যারা করবে, জঙ্গিবাদের সঙ্গে যারা জড়িত তাদের বিচার হতেই হবে। কারণ বাংলাদেশটাকে আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশে আনতে চাই। বাংলাদেশের উন্নয়ন চাই। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নত হোক সেটাই আমরা চাই। সেটা সম্ভব যখন দেশে দুর্নীতি, জঙ্গিবাদ, স্বজনপ্রীতি আমরা নিয়ন্ত্রণ করতে পারব।”
-
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ব্রিটেন: বিশ্লেষকদের প্রতিক্রিয়া
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১৪:৩১সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, বাংলাদেশে মুক্ত, অবাধ ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় তার দেশ। গতকাল (শুক্রবার) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
-
হাসিনা-জনসন বৈঠক: রোহিঙ্গা সংকট ও নির্বাচন নিয়ে আলোচনা
ফেব্রুয়ারি ০৯, ২০১৮ ২২:৫২ঢাকায় সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় ব্রিটেন। একইসঙ্গে মুক্ত গণমাধ্যমের উপস্থিতিও আশা করে তার দেশ। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে তার বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
-
এতিমের সম্পদ মেরে খালেদা জিয়া শাস্তি পেয়েছেন: শেখ হাসিনা
ফেব্রুয়ারি ০৮, ২০১৮ ১৭:১৪বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "এতিমদের সম্পদ মেরে খেলে তাদের শাস্তি পেতে হয়, আজ সেই শাস্তি খালেদা জিয়াও পেয়েছেন। অন্যায় করলে যে শাস্তি পেতে হয় আজ তা প্রমাণ হয়েছে।"
-
জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশ সেনাবাহিনী এখন ব্রান্ড নেম : প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ০৮, ২০১৮ ১৩:১৫দেশ-বিদেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনী শুধু দেশ নয়, সারা বিশ্বে এখন প্রশংসিত। জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশ সেনাবাহিনী এখন ব্রান্ড নেম। দেশের উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এ সময়, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতেও নির্দেশ দেন তিনি।