-
আপনি ইসলামকে ধারণ করেন না: সৌদি যুবরাজকে এরদোগান
নভেম্বর ১১, ২০১৭ ১৩:১৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পরোক্ষভাবে সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে উদ্দেশ করে বলেছেন, "সৌদি আরবের এ কর্মকর্তা ইসলামি চেতনাকে ধারণ করেন না।" গতকাল (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট আরো বলেছেন, 'উদারপন্থি' ইসলাম আর 'অনুদারপন্থি' ইসলাম মূল ইসলামকে দুর্বল করার জন্য পশ্চিমাদের সৃষ্টি করা একটি ধারণা।
-
সৌদি নীতির কারণে গোটা মধ্যপ্রাচ্যই ক্ষতিগ্রস্ত হবে: ইরান
নভেম্বর ১১, ২০১৭ ১৩:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, সৌদি নেতাদের অযাচিত বক্তব্য ও নীতির কারণে গোটা মধ্যপ্রাচ্যই ক্ষতিগ্রস্ত হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়েরের সাম্প্রতিক যুদ্ধকামী বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
-
ইরানের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান: সমর্থন নেই ফ্রান্সের
নভেম্বর ১১, ২০১৭ ১২:৪৩ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ইরানের বিরুদ্ধে সৌদি আরব যে কঠোর অবস্থান নিয়েছে তাতে তিনি একমত পোষণ করেন না।
-
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হামলা করেছে সৌদি জঙ্গিবিমান বহর
নভেম্বর ১১, ২০১৭ ০৮:৫৪ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর হামলা করেছে সৌদি যুদ্ধবিমান বহর। পাশাপাশি রাজধানী সা’নার একটি আবাসিক ভবনের ওপরও হামলা করা হয় বলে স্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে।
-
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র নিয়ে ব্রিটিশ মন্ত্রীর দাবির জবাব দিল ইরান
নভেম্বর ১১, ২০১৭ ০৩:৪৯সৌদি আরবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ব্রিটিশ উপ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যর জবাব দিয়েছে ইরান। তেহরান বলেছে, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত মারণাস্ত্র দিয়ে গত কয়েক বছর ধরে ইয়েমেনে গণহত্যা চালিয়ে যাচ্ছে সৌদি আরব।
-
হারিরিকে আটক রেখে সৌদি আরব যুদ্ধ ঘোষণা করেছে: হিজবুল্লাহ
নভেম্বর ১০, ২০১৭ ২২:২১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী সাদ হারিরিকে আটক রেখে এবং তাকে পদত্যাগে বাধ্য করে সৌদি আরব লেবাননের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে।
-
সৌদি-লেবানন যুদ্ধ শুরু হলে বিপর্যয় ডেকে আনবে: জাতিসংঘ
নভেম্বর ১০, ২০১৭ ২১:৩৭জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন ও সৌদি আরবের মধ্যকার চলমান দ্ন্দ্ব মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি আরো বলেছেন, “যদি দু দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”
-
মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ভিক্ষের মুখে পড়েছে ইয়েমেন: জাতিসংঘ
নভেম্বর ১০, ২০১৭ ০৯:০৬ইয়েমেন কয়েক দশকের মধ্যে মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক দুর্ভিক্ষের মুখে পড়েছে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক বিষয়ক সংক্রান্ত আন্ডার সেক্রেটারি মার্ক লোকোক সাংবাদিকদের কাছে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে সৌদি হস্তক্ষেপের প্রতিবাদ জানাল বৈরুত
নভেম্বর ১০, ২০১৭ ০৫:২৩লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য সৌদি আরবকে অভিযুক্ত করে বলেছেন, তার দেশের কর্মকর্তাদের নিয়োগ দেয়া বা পদচ্যুত করার অধিকার বাইরের কারো নেই।
-
সৌদি নাগিরকদের অবিলম্বে লেবানন ত্যাগের নির্দেশ দিল রিয়াদ
নভেম্বর ১০, ২০১৭ ০৩:৫৪লেবাননে বসবাসরত সব সৌদি নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতি প্রকাশ করে ওই নির্দেশ দেয়া হয়।